আমি চিকন আর আমার পাশে একজন মোটা লোক বসে ছিল। ফ্যান বন্ধ করার 1 মিনিটেই আমি পুরো ঘেমে গেছি।কিন্তু আমার পাশের লোকটার গরম ধরছে না ঘামছেও না?

এরকম কেন হয়? তার শরীরে চর্বি আছে আমার তো মাংসও নেই। আর আমি একটুতেই ঘামি এর প্রতিকার কী? আমার শরীর গরমে জ্বলতে থাকে।
2992 views

1 Answers

কোনো কারণ ছাড়াই স্বাভাবিকের চেয়ে বেশী পরিমাণে ঘাম হলে বুঝে নিতে হবে আপনার হাইপারহাইড্রোসিসের সমস্যা রয়েছে। এছাড়াও মানসিক চিন্তা,স্থুলতা ও শরীরে পুষ্টির অভাবে ঘাম হতে পারে। ঘাম থেকে মুক্তি পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন লাল চা: লাল চা পান করুন কারন লাল চা তে আছে ট্যানিক অ্যাসিড। যা ঘাম প্রতিরোধ করে। টমেটো:টমেটো খাবার হিসাবে গ্রহন করুন। কারন টমেটোতে আছে অ্যাস্ট্রিনজেন্ট যা ঘাম গ্রন্থিকে সংকুচিত করে। সাদা চন্দন: চন্দন গুড়া ত্বকে ব্যবহার করুন কারন চন্দন গুড়া ত্বক শুষ্ক রাখার মাধ্যমে ঘাম নিয়ন্ত্রনে সাহায্য করে।

2992 views Answered

Related Questions

Next steps