জামাতে নামাজ পড়লে কি করতে হয়?
2 Answers
ভাই আপনি আপনার প্রশ্নটি ভালো করেই বোঝাতে পেরেছেন।
জামাতে নামাজ পড়ার সময় দুই রাকাত পর ইমাম নিঃশব্দে সূরা পড়েন, আবার যোহর এবং আসর ওয়াক্তে ইমাম চার রাকাতই নিঃশব্দে পড়েন। আমরা অনেকেই মনে করি যে জামাতে নামাজ পড়লেও নিজেদের সূরা পড়তে হয়। তবে এ ধারণাটি ভুল। জামাতে দাঁড়ালে সব সূরা ইমামই পড়বেন। আমাদের যা যা করতে হবে তা হল -
- সূরা আল-ফাতিহা এর পর আমিন বলব;
- রুকূতে রুকূর দোয়া পড়ব;
-
রুকূ থেকে উঠার সময় "সামি‘আল্লা-হু লিমান হামিদাহ" বলার পর "রব্বানা ওয়া লাকাল হামদু" বলতে হবে এবং পরে "হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি" বলতে পারলে বলব আর না বললেও সমস্যা নেই;
- সিজদাহ তে সিহদাহ এর দোয়া পড়ব;
- ১ম সিহদাহ থেকে উঠে "আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী" পড়ব না পড়লেও সমস্যা নেই।
- বৈঠকের সময় যে যে দোয়া পড়তে হয় তা পড়ব।
অর্থাৎ জামাতে নামাজ পড়লে নিজেদের সূরা পড়তে হয় না।
---- আশেকীন আশিক
ধন্যবাদ।
ইমামের পিছনে রুকু ও সিজদার তাসবীহ বাদেও যা পাঠ করবেনঃ-
১★ সানা পাঠ করবেন। আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করবেন না। ইমাম কিরাত পাঠ করলে তা শুনবেন ও পাঠ না করলে চুপ থাকবেন। (সানা পাঠ করা সুন্নত)
২★ ইমামের সূরা ফাতেহার পর আস্তে আমিন বলবেন।(মুস্তাহাব)
৩★ রুকুতে, সিজদায় তাসবীহ " আল্লাহু আকবার" ইচ্ছা করলে পাঠ করতে পারবেন, না করলেও সমস্যা নেই। (মুস্তাহাব)
৪★ "সামিয়াল্লাহু লিমান হামিদাহ" ইমাম পাঠ করার পর রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। তবে " সামিয়াল্লাহু লিমান হামিদাহ পাঠ করতে হবেনা। (সুন্নত)
>>> (১) ফতওয়ায়ে মুজমায়ে আমিনিয়া। (২+৩+৪) ফতওয়ায়ে হিন্দিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy