ইসলামিক নিয়ম জানতে চাই?
1 Answers
আমরা প্রায়ই অভিবাদনের ক্ষেত্রে শুভ সকাল/ Good Morning, শুভ সন্ধ্যা/ Good Evening, শুভ বিকাল/ Good Night. তাছাড়াও Hello, Hi, প্রভৃতি শব্দ সমূহ ব্যবহার করে থাকি। কিন্তু এই শব্দ গুলো বলা ঠিক না।
অভিবাদনের ইসলামী শব্দাবলী আমরা হাদিস থেকে পেতে পারি:- ইমরান ইবনে হোসাইন থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী (সা) এর নিকট আসলো এবং বললো- ‘আসসালামু আলাইকুম’। তিনি তার সালামের জবাব দিলেন। অতঃপর লোকটি বসলো। তখন নবী (সা) বললেন-(এ লোকটির জন্য) দশটি সওয়াব। অতঃপর আরেক ব্যক্তি আসলো এবং বললো- ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’। তিনি তার সালামের জবাব দিলেন অতঃপর লোকটি বসলো। তখন রাসূল (সা) বললেন- বিশটি সওয়াব। এরপর আরেক ব্যক্তি আসলো এবং বললো - ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু’। তিনি তার সালামের জবাব দিলেন । তখন রাসূল (সা) বললেন- ত্রিশটি সওয়াব। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৫১৯৫, দারেমী, হাদিস নং-২৫২৬)
উক্ত হাদিস দ্বারা বুঝা গেল অভিবাদনের ইসলামী শব্দাবলী হলো “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” তবে সংক্ষিপ্তাকারে আমাদের মাঝে “আসসালামু আলাইকুম” সর্বাধিক ব্যবহৃত হয়। ইসলামী অভিবাদনের জবাব দেয়ার ক্ষেত্রে “ওয়ালাইকুম আসসালাম” বলতে হয়। তবে উত্তম হলো সালাম প্রদানকারী যে বাক্যের মাধ্যমে সালাম দিবে সালামের জবাবদানকারী তার থেকে অধিক শব্দের মাধ্যমে জবাব দেওয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy