একটি ই-মেইল আইডি কিভাবে খোলা হয়, পদ্বতি বা নিয়ম জানতে চাই।

5663 views

1 Answers


ইন্টারনেট সংযোগ চালু করে যে কোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন। তারপর এড্রেস বারে লিখুন gmail.com এবং ইন্টার চাপুন । দেখবেন Gmail অ্যাকাউন্টে প্রবেস করার ও নতুন একটি অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে। এবার সেখানে Create Account অথবা Sing Up লেখা অপশনে ক্লিক করুন, Create Your Google Account নামের একটি অপশন আসবে। ছাড়াও সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য কিছু তথ্য চাইবে, নির্দেশনা অনুযায়ী আপনাকে প্রতিটি ঘরে সেই তথ্য গুলো দিতে হবে। তবুও আপনাদের সুবিদার্থে তথ্য গুলো সম্পর্কে ধারণা দেয়া হলঃ


প্রথমে আপনাকে আপনার First Name and Last Name দিতে হবে

এবার আপনি আপনার ইমেইল এড্রেসটিতে কি নাম ব্যবহার করবেন সেটি লিখতে হবে। এখানে কিছু বিষয় মনে রাখতে হবে যে অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। এছাড়াও আপনার দেয়া নামটি যদি পূর্বেই কেউ ব্যবহার করে থাকে তাহলে সেই নামটি গ্রহণ হবেনা। সে ক্ষেত্রে আপনি নতুন নাম অথবা ব্যবহৃত নামের সাথে অন্যকোন ওয়ার্ড বা অক্ষর ব্যবহার করতে পারেন যাতে পূর্বে ব্যবহৃত নামের সাথে মিলে না যায়।

এবার আপনাকে অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড দিতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে সেটি হ্যাকিং এর আওতায় না পরে। 

এই স্টেপে পাসওয়ার্ডটি কনফার্ম হওয়ার জন্য আপনাকে পুনরায় একই পাসওয়ার্ডটি দিতে হবে। যদি পূর্বের ঘরে দেয়া পাসওয়ার্ডের সাথে মিল না থাকে তাহলে অ্যাকাউন্টটি ওপেন হবেনা।

এবার আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে। Month এর ঘরে মাস Day এর ঘরে দিন ও Year এর ঘরে বছর দিতে হবে।

এই পর্যায়ে আপনাকে আপনার জেন্ডার অর্থাৎ লিঙ্গ কি তা দিতে হবে। ঘরটিতে ক্লিক করলেই আপনি জেন্ডার সিলেক্টের অপশন পেয়ে যাবেন।

এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনি দিচ্ছেন সেটি আপনার কাছে থাকা প্রয়োজন। কারন আপনার দেয়া নাম্বারে গুগল থেকে একটি ম্যাসেজ যাবে এবং ম্যাসেজে একটি ভেরিফিকেসন কোড থাকবে। এই ভেরিফিকেসন কোডটি ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন।

এ পর্যায়ে আপনার কাছে রেফারেন্স হিসেবে একটি ইমেইল এড্রেস চাইবে। যদি আপনার কোন ইমেইল এড্রেস থাকে তাহলে সেটি দিতে পারেন অথবা না দিলেও চলবে।

এবার আপনি দেখবেন কিছু সংখ্যার একটি ক্যাপচার কোড রয়েছে নিচের ঘরে সেটি ক্যাপচার কোডটি অনুরুপ ভাবে লিখবেন। এর কারন তারা জানতে চাইছে আপনি মানুষ নাকি মেশিন সেটি কনফার্ম হওয়ার জন্য অনুরুপ ক্যাপচার কোডটি নিচের ঘরে টাইপ করুন।

এবার আপনার লোকেশন অর্থাৎ যদি বাংলাদেশ থাকে তাহলে এর কিছু করার প্রয়োজন হবেনা। এর যদি না থাকে তাহলে সেখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন।

এবার I agree to the google এর ঘরে ক্লিক করুন, তাহলে টিক চিহ্ন চলে আসবে।

এবার আপনি Next এ ক্লিক করুন, তাহলে পরবর্তী স্টেপে চলে যাবেন।

আবশ্য যদি ডাটা গুলো পুট করার ক্ষেত্রে কোন ভুল না হয়ে থাকলে পরবর্তী স্টেপে চলে যাবেন। পরবর্তী স্টেপে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর্ব।

 Next স্টেপে আপনি  একটি ভেরিফিকেসন অপশন পাবেন। সেখানে Phone Number অপশন ঘরে যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারে ভেরিফিকেসন কোডটি ম্যাসেজ অথবা কল এর মাধ্যমে আসবে। যদি ম্যাসেজ আকারে পেতে চান তাহলে Text Message অপশনে ক্লিক করুন আর যদি কল আকারে পেতে চান তাহলে Voice Call অপশনে ক্লিক করুন। অপশনটি সিলেক্ট করার পর Continue অপশনে ক্লিক করুন, তাহলে ভেরিফিকেসন কোডটি ব্যবহার করার জন্য একটি অপশন আসবে এবং আপনার ফোনে ম্যাসেজ অথবা কলের মাধ্যমে ছয় ডিজিটের একটি ভেরিফিকেসন কোড আসবে। এবার এই কোড নাম্বারটি Verified এর ঘরে টাইপ করুন তারপর কনফ্রাম করুন তাহলে আপনার দেয়া তথ্য অনুযায়ী একটি ইমেইল অ্যাকাউন্টটি খুলে যাবে।


এবার আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেস করার জন্য উজার নেম ও পাসওয়ার্ডটি ব্যবহার করুন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেস করতে পারবেন

5663 views

Related Questions