নামাজের সহীহ্ হাদিস জানতে চায়?
জামাতের সময় থাকতে মসজিদে গিয়ে নামাজ আদায় না করে যদি বাড়িতে একা নামাজ আদায় করে তাহলে কি নামাজ জায়েজ হবে?
3 Answers
জায়েজ হবে,,তবে জামাতে নামাজ পড়লে বাড়ি নামাজ পড়া থেকে, ২৭ গুন সওয়াব বেশি পাওয়া যাই।
ইমাম আবু হানীফা রহঃ উনার মতে, জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ বা জরুরি সুন্নত। তবে হানাফী আলেমগণের সর্বাধিক বিশুদ্ধ মতে জামায়াতে নামাজ আদায় ওয়াজিব। ইচ্ছাকৃত বা ওজর ব্যতীত জামাতে নামাজ না পড়লে গুনাহগার হতে হবে। কিন্তু, জামাতে নামাজ না পড়ে একা পড়লে আদায় হয়ে যাবে।
পুরুষের জন্য ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। এটি ওয়াজিবের মতোই গুরুত্বপূর্ণ। বরং অধিকাংশ হানাফি মাশায়েখের মতে জামাত ওয়াজিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর মতে ফরজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামাত ত্যাগ করেন নি। এমনকি রাসুল যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত তখনো দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছেন, জামাত ত্যাগ করেন নি। যখন কারও সাহায্য নিয়েও আর মসজিদে যাওয়ার সামর্থ্য রইল না তখনই কেবল ঘরে নামায আদায় করেছেন। জামাত ত্যাগকারী ব্যক্তির প্রতি তিনি অত্যন্ত রাগান্বিত হতেন। [ফাতাওয়া হিন্দিয়া : ১/১৪০; বেহেশতী জেওর : ১১/৪১, ৪২] জামাতে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায়ের তুলনায় ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। [মুসলিম শরীফ] জামাতের নির্ধারিত স্থান হলো মসজিদ। পুরুষের জন্য যেমনিভাবে জামাতের সঙ্গে নামায আদায় করা জরুরি, তেমনি মসজিদে গিয়ে জামাত আদায় করাও আবশ্যক। হাদিস শরিফে এসেছে, মসজিদের প্রতিবেশির জন্যে মসজিদের বাইরে নামায আদায়ের অবকাশ নেই। [মুসতাদরাকে হাকেম, হাদিস নং-৮৯৮] হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, যে ব্যক্তি কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমানরূপে হাজির হওয়ার আকাক্সক্ষা করে, তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মমাফিক মসজিদে গিয়ে জামাতে আদায় করা উচিত। জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের নবীর দ্বারা তোমাদের হেদায়াতের সকল পথ চমৎকার শিক্ষা দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ হেদায়াতের সে পথসমূহের অন্যতম। আমি জানি তোমাদের প্রত্যেকের ঘরে নামাজের জায়গা রয়েছে। তোমরা যদি ঘরে নামায পড়ো তা হলে নবীর তরীকা ছুটে যাবে। নবীর তরীকা ছেড়ে দিলে অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি ভালোভাবে ওযু করে মসজিদে গমন করবে সে প্রতি কদমে একটি নেকী পাবে, একটি মর্যাদা লাভ করবে, তার একটি সগীরা গোনাহ মাফ হবে। এ জন্যে আমরা ছোট ছোট কদমে হাঁটতাম। আমরা পরীক্ষা করে দেখেছি, যারা মুনাফেক হিসেবে পরিচিত, তারাই জামাতে যায় না। আমাদের লোকদের অবস্থা তো এই ছিল যে, অসুস্থ ব্যক্তিকেও দুজন কাঁধে ভর করে এনে জামাতে দাঁড় করিয়ে দিত। [নাসাঈ শরীফ: ১/৯৭, ৯৮] বিনা উযরে মসজিদের বাইরে নামাযের অভ্যাস করলে গোনাহ হবে। এমন করা জায়েয নেই। [এলাউস সুনান : ৪/১৬৬; আহসানুল ফাতাওয়া: ৩/২৭১]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy