বাসায় বিদ্যুতের বিল কেনো বেশি আসে?

একটা সময় ছিলো যখন বিদ্যুৎ বিল হাতে আসার পূর্বেই বলা যেতো আমাদের বিল কতো আসছে, তারপর বিল পেপার হাতে পেয়ে দেখতাম অনুমান ঠিক আছে।বছর দুয়েক আগের কথা, তখন প্রতি মাসে ১২১ টাকা বিদ্যুতের বিল আসতো।তারপর হঠাৎ করেই বিল বেশি আসা শুরু করল।এখন আমাদের বিল ৩-৫ হাজারের মধ্যে আসে।এই তো গত মাসেও ৪৯৮৭ টাকা বিদ্যুৎ বিল আসছে।ডিজিটাল মিটার লাগানো হয়েছে তারপরো অবস্থার কোনো পরিবর্তন হয় নি।কিন্তু মিটারের রিডিং আর বিলের রিডিং এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।এই দুই বছরে বিদ্যুতের দাম বাড়ছে সেটা জানি কিন্তু ১২১ তেকে ৪৯৮৭ টাকায় যাওয়ার মতো বিল বাড়ছে সেটা বিশ্বাস যোগ্য না। দয়া করে এর প্রতিকারের উাায় বলে দিবেন, যদি কেউ জেনে তাকেন।

3731 views

1 Answers

মিটার পরিবর্তন করেও যেহেতু আপনার সমস্যার সমাধান হয়নি তাই বলা যেতে পারে যে, ওয়্যারিং বা অভ্যন্তরীণ কোন শর্টসার্কিট কিংবা আপনাদের ব্যবহৃত কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সমস্যার কারণেই এমনটা হচ্ছে। 

ঠিক কোন স্থানে কিরকম সমস্যা তা অনুমান করে বলা সম্ভব নয়, অভিজ্ঞ কয়েকজন ইলেক্ট্রিশিয়ানকে ডেকে আপনার পুরো ঘরের ওয়্যারিং চেক করুণ। ওয়্যারিং-এ সমস্যা থাকলে সেগুলো রিপ্লেস করুন। 

এরপর আপনার প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিশেষ করে ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, হিটার ও মেইন সুইচ (সার্কিট ব্রেকার) এগুলো পরীক্ষা করান। এগুলোর গোলমালের কারণেও অতিরিক্ত বিল আসতে পারে।

3731 views Answered

Related Questions

Next steps