সন্তান না নিলে কোন গুনাহ হবে?
2 Answers
ভাই! অবশ্যই সন্তান না নিলে গুনাহ হবে, কেননা আল্লাহ্ তায়ালা বলেন: ﻭَﻟَﺎ ﺗَﻘْﺘُﻠُﻮﺍ ﺃَﻭْﻟَﺎﺩَﻛُﻢْ ﻣِﻦْ ﺇِﻣْﻠَﺎﻕٍ ﻧَﺤْﻦُ ﻧَﺮْﺯُﻗُﻜُﻢْ ﻭَﺇِﻳَّﺎﻫُﻢْ অর্থাৎ,আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না। আমি তোমাদেরকে রিজিক দেই তাদেরকেও আমিই রিজিক দেব। (সুরা আনয়ামঃ১৫১) ২। অন্য আয়াতে আল্লাহ্ তায়ালা বলেন: ﻭَﻟَﺎ ﺗَﻘْﺘُﻠُﻮﺍ ﺃَﻭْﻟَﺎﺩَﻛُﻢْ ﺧَﺸْﻴَﺔَ ﺇِﻣْﻠَﺎﻕٍ ﻧَﺤْﻦُ ﻧَﺮْﺯُﻗُﻬُﻢْ ﻭَﺇِﻳَّﺎﻛُﻢْ ﺇِﻥَّ ﻗَﺘْﻠَﻬُﻢْ ﻛَﺎﻥَ ﺧِﻄْﺌًﺎ ﻛَﺒِﻴﺮًﺍ অর্থাৎ,আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেব এবং তোমাদেরকেও আমিই রিজিক দিয়ে থাকি। নিশ্চয় তাদেরকে হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ। (সুরা বানী ইসরাইলঃ ৩১) হাদিস শরীফে বলা হয়েছে- ১। বুখারী শরীফসহ বিভিন্ন হাদীসের কিতাবে এসেছে--- ﻗَﺎﻝَ ﺭَﺟُﻞٌ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ، ﺃَﻱُّ ﺍﻟﺬَّﻧْﺐِ ﺃَﻛْﺒَﺮُ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ؟ ﻗَﺎﻝَ : « ﺃَﻥْ ﺗَﺪْﻋُﻮَ ﻟِﻠَّﻪِ ﻧِﺪًّﺍ ﻭَﻫُﻮَ ﺧَﻠَﻘَﻚَ » ﻗَﺎﻝَ : ﺛُﻢَّ ﺃَﻱٌّ؟ ﻗَﺎﻝَ : « ﺛُﻢَّ ﺃَﻥْ ﺗَﻘْﺘُﻞَ ﻭَﻟَﺪَﻙَ ﺧَﺸْﻴَﺔَ ﺃَﻥْ ﻳَﻄْﻌَﻢَ ﻣَﻌَﻚَ » অর্থাৎ,এক ব্যক্তি রাসুল (সাঃ) এর কাছে এসে জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর রাসুল (সাঃ)! আল্লাহ্ তায়ালার নিকট সবচেয়ে বড় গোনাহ কোনটি? তিনি বললেন: আল্লাহ্ তায়ালার নিকট বড় গুনাহ হল- আল্লাহ্ তায়ালা তোমাকে সৃষ্টি করা সত্ত্বেও তার সাথে শিরক [তার কোন গুনাবলীতে অংশীদার স্থাপন] করবে। তিনি বললেন: তারপর কোনটি? রাসুল (সাঃ) বললেন: তোমার সাথে খাবে এ ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে। (বুখারী-৬৮৬১,৪৭৬১,তিরমীজি-৩১৮২,নাসায়ী-৪০১৩, মুসনাদে ইবনে আবি শায়বা-৩৬২,বায়হাকীঃ সুনানুল কুবরা- ১৫৮২২,বায়হাকীঃ সুনানুস সাগীর- ২৯২৫) উপরের আয়াত ও হাদীস থেকে এটাই প্রমানিত হয়,দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা নিষিদ্ধ। আর একটা প্রাণকে অকারণে হত্যার নিষিদ্ধতা পবিত্র কুরআনের বেশ কিছু আয়াত ও হাদিসে বর্ণনা করা হয়েছে। সাধারণভাবে যেহেতু মানুষ হত্যা করাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে তাই,মাতৃগর্ভে সন্তানকে হত্যা করাও একই পর্যায়ভুক্ত বলে গণ্য হবে;ফলে মায়ের গর্ভের সন্তান হত্যা করা একজন মানুষ হত্যা করার সমান অপরাধ বলেই বিবেচিত হব।
সন্তান নেয়া বাধ্যতামূলক নয়।
কিন্তু সন্তান গ্রহণ না করার মাধ্যমে আপনি আল্লাহর এক বিশাল রহমত থেকে বঞ্চিত হবেন। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত এবং ধর্মানুরাগী করে গড়ে তুলতে পারলে তাদের প্রত্যেকটি ভালো কাজের নিয়ামত আপনার উপরও বর্ষিত হবে।
আপনি সম্পত্তির সীমাবদ্ধতাকে ওজর হিসেবে দেখালেন, অথচ আল্লাহর নিকট প্রার্থনা এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে এজাতীয় সমস্যা সহজেই সমাধান করা যায়। এদিক থেকে চিন্তা করলে বলা যায় যে, সন্তান না নেয়ার মাধ্যমে আপনি প্রমাণ করতে চাচ্ছেন আপনি একজন অকর্মণ্য ব্যক্তি এবং আল্লাহর রহমতের উপর আপনার আস্থা নেই।
সন্তান না নেয়ার সিদ্ধান্ত নিবেননা। আল্লাহর উপর আস্থা রাখুন, তিনিই আপনার সমস্যার সমাধান করে দিবেন।
সন্তান না হওয়ার জন্য কোনো স্থায়ী পদ্ধতি গ্রহণ করা কিংবা গর্ভ সঞ্চার হয়ে গেলে তা নিরোধ করা হারাম।
তথ্যসূত্র:
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy