আমি যখন বাসে বা যেকোনো গাড়িতে ভ্রমণ করি তখন আমার বমি হয় এ সমস্যা থেকে মুক্তি পেতে আমাকে কী করতে হবে?

একজন আধুনিক মানুষ হিসেবে এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এর ভাল চিকিত্সা পেলে উপকার হত
3032 views

3 Answers

বিরক্তিকর সমস্যার জন্য অনেকে গাড়িতে বা বাসে চড়তেই ভয় পান। একে ‘মোশন সিকনেস’ বলে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার কারণে এটি হয়ে থাকে। যাঁরা এই বিরক্তিকর সমস্যায় আক্রান্ত, তাঁদের ভ্রমণটাকে আনন্দপূর্ণ করতে কিছু পরামর্শ।

* গাড়ি/বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি প্রসারিত করুন। রাতের বেলায় ভ্রমণে চোখ বুজে থাকুন। ভ্রমণের আগে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন।

*যাত্রার আগে অতিরিক্ত খাবার বা গুরুপাক খাবার খাবেন না। যাত্রাপথে বাইরের খাবার অথবা বারবার খাওয়া থেকে বিরত থাকুন।

* ভ্রমণের সময় ধূমপান করবেন না। আদা বা লেবুর চা খেতে পারেন। আদা, মৌরি ও লবঙ্গ চিবোতে পারেন।

* চলন্ত অবস্থায় বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। এর ফলে সমস্যা বেড়ে যেতে পারে।

* মনকে শান্ত রাখুন, ভ্রমণের সময় ভুলে যান আপনি মোশন সিকনেসের বিরক্তিকর সমস্যায় আক্রান্ত। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন।

সমস্যা বেশি হলে বমি নিরোধক ট্যাবলেট

যেমন Stemetil 5mg অথবা

Maclixine, প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন।

 একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ

ফুল কোর্স ঔষধ সেবন করলেও এই সমস্যা

থেকে মুক্তি পাওয়া যাবে।

3032 views Answered
এটাকে বলে মোশন সিকনেস, এই সমস্যার
জন্য  বিশেষজ্ঞ ডাক্তারগন Joytrip 150 mg গাড়িতে উঠার 30 মিনিট আগে চুষে খাওয়ার
পরামর্শ দিয়ে থাকে, এতে করে বমি হয়না।
আপনিও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের
পরামর্শ অনুযায়ী খেতে পারেন।
3032 views Answered

এটি থেকে মুক্তি পেতে বিভিন্ন টক জাতীয় আচার খেতে পারেন অথবা ফার্মেসী থেকে বমি নিরোধক টেবলেট খেতে পারেন ৷

3032 views Answered

Related Questions

Next steps