প্রায় দীর্ঘ এক বছরের ঘনঘন স্বপ্নদোষ আর ধাতুক্ষয়ের কি সমাধান আছে?
প্রায় দীর্ঘ এক বছরের ঘনঘন স্বপ্নদোষ আর ধাতুক্ষয়ে স্বাস্থ্য ভেঙে এখন আমার অবস্থা খুবই খারাপ। মাথাধরা, শরীর ম্যাজম্যাজ করা, ঘুমে সমস্যা, ক্ষুধামন্দা, মেজাজ খিটেখিটে হওয়া, শারীরিক ও যৌন দুর্বলতাতো আছেই, তাছাড়া আমি এখনো খুবই হ্যাজিটেশন(সিদ্ধান্তহীনতা) অনুভব করি। পড়াশোনায়ও ঠিকমতো মন দিতে পারছিনা। শরীরের একটু উন্নতি হলে আবার স্বপ্নদোষ শুরু হয়ে শরীর/চেহারা শুকিয়ে যায়। দিনতো যতো যাচ্ছে ততোই আমার মানসিক স্বাস্থ্য সহ শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে আমি খুবই পর্ণ আসক্ত ছিলাম, যদিও এখন তা অনেক কমেছে। অগভীর ঘুম হওয়ায় আমার সিম্যান্সও ভালোমতো রিকভার দিতে পারছিনা। তবে এমতাবস্থায় স্বপ্নদোষ আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হচ্ছে। শেষ পর্যন্ত দেখিয়েছি। একটু সুফল পেলেও আশানুরূপ ফল পাচ্ছিনা। আমার মানসিক অবস্থা এখন এমন অবস্থায় পৌঁছেছেযে দিনরাতের তফাটুকুও ঠিকমতো টের পাইনা। এমনকি ঘুমিয়েও তৃপ্তি পাইনা। এই অসুস্থতার আগে আমার ছ'মাসের মতো ডিপ্রেশন ছিলো। কিছু ট্রীপটিনও খেয়েছিলাম এসময়। সামান্য মাস্টারবেশনেরও অভ্যাস ছিলো। ঢাকার এক নামকরা নামকরা কবিরাজের আমার সম্পর্কে জিজ্ঞেস করা হলে উনি বলেন আমার ব্রেইনে সমস্যা। এক্ষেত্রে এখন আমার কি করা উচিৎ?
3197 views
2 Answers
প্রথমেই বলি কবিরাজের পেছনে অর্থ ব্যয় না করে অভিজ্ঞ যৌন ডাক্তারের পরামর্শ নেওয়া শ্রেয়|দীর্ঘ ১ বছর থেকে সমস্যায় ভুখছেন অথচ কোন ডাক্তারের সাথে যোগাযোগ করেন নি|একজন যৌন বিশেষজ্ঞের তত্বাবধানে চিকিৎসা নিলে এসব সমস্যা সমাধান যোগ্য| আর হস্তমৈথুন,হতাশা,দুশ্চিন্তা,অবসাদ,পর্ণ আসক্তি চিরতরে দুর করার চেষ্টা করুন|দ্রুত যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিন|দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন হতে পারে|তাই ডাক্তারের পরামর্শে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে|
3197 views
Answered
চিন্তার কিছু নেই। আপনার সমস্যার স্থায়ী সমাধান আছে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে যার ফলাফল দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন । রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিন - স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে।
3197 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy