দাদার সম্পদ ফুফুদের বন্টন সম্পর্কিত পক্ষ নিয়ে জানতে চাই?
আমার বাবারা পাঁচ ভাই চার বোন। দাদার সম্পত্তি ভাগ হয়নি। এমনিতেই ভিটাতে যে যার ঘর বানিয়ে বসবাস করছি। কিন্তু কোন সাইড কোন ভাইয়ের সেটার কোন নামজারি এবং অংশনামা এখনও করেনি। এটা কেন করছেনা জানতে চাইলে আমার বাবা বলেন অংশনামা করতে গেলে আমার ফুফুদের রেজিস্ট্রি দিতে হবে আগে। হয়ত আমার বাবাদের মতলব আমার ফুফুদেরকে ভাগ না দেওয়া। অংশনামা করতে গেলে তো আইনে আমার ফুফুদেরও ভাগ দিতে হবে তাই কিছু না করে আমার বাবারা যে যার মত করে ঘর বেঁধে চুপ করে আছে। কিন্তু এটা আমি মানতে পারছি না। এখন আমি যদি আমার ফুফুদেরকে বলি "আপনারা আপনাদের হক ছাড় দিবেন না, প্রয়োজনে আইনের সহায়তা নিন।" এমনটা বলা কি জায়েজ হবে? এতে আমার সাথে বাবা চাচাদের সাথে সম্পর্কে ফাটলও ধরতে পারে। কিন্তু আমি পরোয়া করি না। তাদের হক তাদের দিতে হবে। ফুফুদের পক্ষ নেয়া জায়েজ হবে কি?
2592 views
1 Answers
হ্যা আপনার জন্য জায়েজ আছে,এমন কি আপনার ওয়াজিব সত্যের পক্ষে কথা বলা। তবে প্রথমে আপনার উচিত হলো বুঝানোর মাধ্যমে সমস্যার সমাধান করা, যাতে আত্মীয়তার মধ্যে কোন পাটল না ধরে। আর এটা খেয়াল রাখতে হবে আত্মীয়তা ছিন্ন করা ইসলামে জায়েজ নেই।আর ফুফুদের সম্পত্তি হলো তাদের হক বা বান্দার হক আর বান্দার হক তওবা করলেও আল্লাহ মাফ করে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে।
2592 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy