ওয়ারিশগণের মধ্য বন্টন কি করে হবে যদি পিতার স্ত্রী একাধিক হয়?
আমার পিতার প্রথম স্ত্রী (জীবিত) এবং তাদের সন্তান আছে : ছেলে ১ জন (আমি) মেয়ে ২ জন।
আমার পিতার দ্বিতীয় স্ত্রী (জীবিত) এবং তাদের সন্তান আছে : ছেলে নেই ও মেয়ে ২ জন।
আমার পিতার তৃতীয় স্ত্রী (জীবিত) এবং তাদের সন্তান আছে : ছেলে নেই ও মেয়ে ১জন।
আমার পিতা ইনতেকাল করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে
১. আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমার পিতার সম্পত্তি বন্টন প্রক্রিয়া কেমন করে হবে?
২. আমার পিতার নিজের অর্থে ক্রয়কৃত একটি ভূমি যার পরিমাণ ১০ বিঘা প্রায়। জমিটি কেনা হয়েছিল আমার পিতার দ্বিতীয় স্ত্রীর নামে। কিন্তু জমিটি রেজিস্ট্রেশন করা হয় নাই। এক্ষেত্রে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখিত জমিটি কি বন্টন করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কি নিয়ম অনুযায়ী করা যাবে?
বি: দ্র: আমার পিতা তার মৃত্যুর পূর্বে তিনি তার অন্য কোন স্ত্রী বা সন্তানদের জন্য কোনরূপ সম্পত্তি রেখে যেতে পারে নাই।
1 Answers
মৃত ব্যক্তির স্ত্রী একজন থাকুক আর একাধিক থাকুক তাদের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দুটি অবস্থা উল্লেখ করা যায়; যথা: (ক) মৃত ব্যক্তির সন্তান সন্তোতি বা তার নীচে কেঊ না থাকলে স্ত্রী ১/৪ অংশ পাবে। (মৃত ব্যক্তি) স্ত্রী (১/৪) পিতা (৩/৪) (খ) অপরদিকে মৃত ব্যক্তির সন্তান সন্তোতি বর্তমান থাকলে সেক্ষেত্রে স্ত্রী ১/৮ অংশ পাবে। আর যদি মৃত ব্যক্তির একাধিক বিধবা স্ত্রী থাকে, তবে সব বিধবা স্ত্রীরাই উপরোক্ত ১/৪ বা ১/৮ অংশ হতে যেরকমই হয়, সমান হারে তাদের অংশ ভাগ করে পাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy