1 Answers
বিসমিল্লাহির রহমানির রাহিম।
আজ "[ বিদ্যালয়ের নাম]" কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও আমার প্রাণ প্রিয় বড় ভাই-বোন এবং আমার সহপাঠী সবাইকে আস্ সালামু আলাইকুম।
অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই-বোনদের বিদায় অনুষ্ঠান। কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে আসছি। অত্র প্রতিষ্ঠানে আপনাদের সাথে ভাই-বোনের মত কিছু খুনশুটি ছিল, তবে সেটা ছিল বন্ধুসুলভ। সাথে পাঠদানে স্যারদের আন্তিরিকতা আমাদের শিখার পাল্লাটাকে আরো ভারী করে তুলে। প্রিয়, বড় ভাই ও বোনেরা, আপনাদের অনুসরণ করে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষে।
কিভাবে স্যারদের সম্মান করতে হয়, ছোট ভাই-বোনদেরকে শাসন করতে হয় তা আপনাদের কাছ থেকে শিখেছি। কিন্তু আজ আপনাদের বিদায়!!!!
ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ আমাদের মাঝ থেকে বিদায় দিতে হচ্ছে। সবাইকেই একদিন বিদায় নিতে হবে।
আমাদের জীবনটা খুবই ছোট। আর এই স্কুল/কলেজ জীবনটা তারচেয়েও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসবো।
মায়া, মমতা আর ভালবাসা নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবারে, যে সমাজে জীবন যাপন করি, তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে মানুষ। ভাবুন এই সেদিন আমরা এই প্রতিষ্ঠানে আসছিলাম। আর এরই মাঝে বিদায়ের ঘন্টাও বেজে গেলো। আজ শারিরীক ও মানসিক ভাবে আমরা বেড়ে উঠেছি কত তাড়াতাড়ি। এভাবেই বড় হই আমরা। বড় হই আরো বড়। ছড়িয়ে পড়ি দেশে বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারো দেখা হবে। কথা হবে। এতেই আমরা সন্তুষ্ট থাকি। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই।
সবশেষে বলি, স্কুলের এই শিক্ষাজীবনে আমাদের আচরণ বা ব্যবহারে যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আর কথা বাড়াবো না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy