সাইন্স নিবো নাকি কমার্স?
আমি ৮ম শ্রেণীতে পড়ি।কেও বলছেন সায়েন্স এ ম্যাথ বেশি কেও বলছেন কমার্স এ ম্যাথ বেশি।তাহলে আমাকে একটু clearly বলবেন কোনটায় ম্যাথ বেশি?? আর বিশ্ববিদ্যালয়ে নাকি সায়েন্স এর কোটা নাই,আর কমার্স এর জন্য নাকি কিছুটা হলেও সুবিধা বেশি।উপরের শ্রেণিতে উঠলে নাকি অনেকে সায়েন্স change করে কমার্স নিয়ে পড়ে।আর সায়েন্সএ পড়ে ও অনেকে পরে কমার্সএর কাজ গুলো করো।
2 Answers
সাইন্সের গুরুত্ব সকল জায়গাতে একটু বেশি হলেও মূলত সাইন্স আর কমার্সের গুরুত্ব সমানই। আর প্রতিযোগিতার দিক দিয়ে দুইটা মোটামুটি সমানই থাকে। অন্যদিকে সিটের ক্ষেত্রে সাইন্স থেকে কিছু বেশি থাকলেও কমার্সের প্রতিযোগিতা কম না। তবে যদি দিনরাত পড়ার মতো মনমানসিকতা থাকে তাহলে সাইন্স নেওয়া উচিত কারণ সাইন্সের ভালো বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা অল্প এবং খুব মেধাবীতে ভরপুর অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ভালো কিছু করাটা সমস্যা হয়ে পরে। কিন্তু কমার্স থেকে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে অনেক ভালো কিছু করা সম্ভব। আর বর্তমানে তুলনামূলক কম মেধাবীরা কমার্স পড়ছে। আপনি যেহেতু অষ্টম শ্রেণিতে পড়েন তাহলে আপনাকে পরামর্শ দিবো ক্লাস নাইন-টেনে সাইন্স পড়েন পরে সাইন্স ভালো না লাগলে ভালো কোন কলেজে কমার্স বা আর্টসে চান্স পেতে সহজ হয়ে যাবে। আমার পরিচিত বেশ কয়েকজন নাইন-টেনে সাইন্স পড়ে আর্টসে গিয়ে নটর ডেম চান্স পেয়েছে। আর অঙ্ক-টঙ্ক ফ্যাক্ট না বরং পড়ার প্রতি আগ্রহটাই বড়।
সাইন্স এব; কমার্স দুটি স ম্পুর্ন ভিন্নধর্মী পড়ালেখা।
সহজ ভাষায় বোঝেন-
সাইন্স নিতে চাইলে আপনার বোঝার পাশাপাশি মুখস্থ শক্তি বেশি থাকতে হবে।
কমার্স নিলে অনুধাবন/বোঝার শক্তি থাকলেই যথেষ্ট।
এই কথাগুলো আপনার ভবিষৎ সিদ্ধান্তে কাজে লাগবে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy