2 Answers

বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করাকে কোনো গাছতলায় বা খালি মাঠে অবস্থান করার চেয়ে নিরাপদ মনে করা হয়।কারন গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার রয়েছে সেটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে।ফলে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে আধান প্রবাহের কোনো পথ তৈরি হয় না।যার কারনে গাড়িও থাকে অনেকটা সুরক্ষিত।

তবে এটিকে বেদবাক্য হিসেবে ধরে নিয়ে গাড়িকে একদম স্বর্গের ন্যায় নিরাপদ ভাবলে চলবেনা।কারন অনেক সময় অনেক ভাবেই গাড়ির ধাতব বডির সাথে ভুমির সংযোগ থাকতে পারে।তাই সেই মুহূর্তে আপনি নিরাপদ থাকার জন্য যা যা করতে পারেন -

  1. আপনার গাড়ির আশেপাশে যদি ঘরবাড়ি,দোকান বা গাড়ি রাখার পাকা ছাউনি থাকে এবং বজ্রপাত যদি খুব ঘন ঘন না হয় তাহলে পাশের যেকোনো একটি বাড়িতে,দোকানে বা পাকা ছাউনির নিচে ঢুকে পড়ুন।তবে অবশ্যই খেয়াল রাখবেন সেগুলো যাতে কংক্রিটের তৈরি হয়টিনের বা লোহার তৈরি স্থাপনায় ভুলেও যাবেননা।আর আপনার গাড়ি থেকে ওই স্থাপনার দূরত্ব যাতে পাঁচ কদমের বেশি না হয়।মানে এক-দুই কদম দিয়েই যাতে আপনি ওই স্থাপনায় ঢুকে যেতে পারেন এমন দূরত্বে নিয়ে গাড়ি থামান।
  2. যদি আশেপাশে কংক্রিটের কোনো স্থাপনা না থাকে তাহলে গাড়িতেই গুটিসুটি হয়ে বসে থাকুন।তবে খেয়াল রাখুন যাতে আপনার দেহের সাথে গাড়ির ধাতব কোনো কিছু বা জানালার কাচের কোনো সংযোগ না থাকে।গাড়ির ফোমের সিটে পা উঠিয়ে সোজা হয়ে বসে থাকুন।আর পা গাড়ির মেঝেতে রাখতে চাইলে অবশ্যই জুতা পড়ে তারপর রাখুন।
  3. আর যদি আপনি পাবলিক বাসে দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে আপনার খুব বেশি কিছু করার নেই।তবে পারলে উপরের রেলিং থেকে হাত সরিয়ে নিজেকে যতটা সম্ভব অপরদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখুন।

আশা করি উপরের পরামর্শগুলো আপনাকে বজ্রপাতের ধ্বংসাত্বক দুর্ঘটনা থেকে হেফাজতে রাখতে সহায়তা করবে।নিরাপদ থাকুন সবসময়।ধন্যবাদ।

2986 views Answered


বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, নদীভাঙন, টর্নেডো, অগ্নিকাণ্ড, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্প্রতিককালে নতুন করে যোগ হয়েছে বজ্রপাত। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বেড়েই চলেছে বজ্রপাত। এতে ঘটছে প্রাণহানি। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু-পাখিও এর শিকার হয়ে মারা যাচ্ছে। হচ্ছে ফসলের ক্ষতি।

প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষায় আবহাওয়া অধিদফতরের অ্যাপস থেকে ২-৩ ঘণ্টা আগেই  পূর্বাভাস পাওয়া যাবে। গুগল প্লে-স্টোরে (BMD Weather App) অ্যাপসটি পাওয়া যাবে।
 

বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে যা করা উচিত:

বজ্রপাতের সময় গাড়ির ভিতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোন কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
গাড়ীতে মোবাইল ফোন, ল্যাপটপসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন।
উঁচু গাছপালা, বৈদ্যুতিক তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দুরে থাকুন। পরিহার করতে হবে

2986 views Answered

Related Questions

Next steps