3 Answers

বাম থেকে ডানে গেলে তড়িৎঋনাত্বকতার মান বেড়ে যায় কারন, পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমানুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেক্ট্রন সংখ্যা বৃদ্ধি পায় । কিন্তু একই পর্যায় এর মৌল গুলোর নতুন কোন শক্তি স্তর বৃদ্ধি পায় না ফলে অধিক ধনাত্বক চার্জযুক্ত নিউক্লিয়াসের ইলেক্ট্রনকে আকর্ষন করার ক্ষমতা বৃদ্ধি পায় ।

3528 views Answered

একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি ও পরমাণুর আকার হ্রাস পায় বলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায়।ফলে তড়িৎ ঋণাত্নকতার মান বৃদ্ধি পায়।

3528 views Answered

কোন মৌলের যত দ্রুত ইলেক্ট্রন গ্রহন করতে পারে তাকে তড়িত্‍ ঋণাত্বকতা বলে । সাধারণ পর্যায় সারণির বাম পর্যায় থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় । এবং ইলেক্ট্রন সংখ্যা সর্বশেষ শক্তিস্তরে ৫,৬,৭ প্রভৃতি হয় । এই ইলেক্ট্রনগুলো সহজেই অপর মৌল থেকে একটি ইলেক্ট্রন গ্রহণ করতে পারে ।মূলত এ কারণেই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িত্‍ ঋণাত্বকতা বৃদ্বি পায় ।

3528 views Answered

Related Questions

Next steps