৫ম-১০ম শ্রেণীর শিক্ষার্থী পড়াতে চাই।দয়া করে কারো কাছে কোন সাহায্য থাকলে জানান।এই মুহুর্তে চরম অর্থ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।
2781 views

1 Answers

ভাইয়া !

এইভাবে টিউশনি পাওয়াটা খুবই মুশকিল । 

আমার মনে হয় আপনি শহর পর্যায়ে আছেন । যদি শহরে থেকে থাকেন তবে নিম্নের মেথড গুলো অনুসরণ করেন । 

ইনশাআল্লাহ টিউশনি পেতে সহায়ক হবে ।


টিউশনি পাওয়ার সহজ উপায় হচ্ছে:

◆ পরিচিতি মাধ্যম: পরিচিত কোন বন্ধুবান্ধব বা অন্য কারো মাধ্যমে খুব সহজেই টিউশনি পেতে পারেন । আপনি আপনার বন্ধুবান্ধব বা পরিচিত কোন মানুষকে জানান তারা আপনাকে টিউশনি পেতে সহায়তা করবে।

◆ পোস্টার মাধ্যম: "আমি অমুক ক্লাস থেকে অমুক ক্লাস পর্যন্ত পড়াতে চাই" লিখে নীচে আপনার নাম্বার এবং যোগ্যতা দিয়ে পোস্টারিং করে টিউশনির খোঁজ পেতে পারেন। 

◆ কোচিং মাধ্যম: আপনি কোন কোচিং এর পার্টটাইম শিক্ষকতা করেও প্রচুর টিউশনির সন্ধান পাবেন । পরে আর আপনাকে কোচিংএ না টিচিং দিলেও চলবে । 

এছাড়াও আপনার পরিচিত কোন কোচিং/ স্কুল শিক্ষকের সাথে যোগাযোগ করেও টিউশনি পেয়ে যাবেন। 

ধন্যবাদ ।

2781 views

Related Questions

টিউশনি চাই?
6 Answers 3643 Views