স্বাস্থ্যবান হতে চাই?

আমি খুবই চিকন।এখন কিভাবে মোটা হতে পারি?
2995 views

5 Answers

#নিচের নিয়মগুলো যথাযথভাবে মেনে চলুন : ১.খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবারের পরিমাণ বেশী রাখুন। ২.বেশী বেশী চর্বি জাতীয় খাবার খান। ৩.প্রতিদিন প্রচুর পরিমাণে পানি এবং পুষ্টিকর খাবার খান। ৪.রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান।পারলে দুপুরে খাওয়ার পরেও ঘুমান। ৫.কোন বদ অভ্যাস থাকলে সেগুলো বাদ দিন। ৬.সব সময় চিন্তামুক্ত থাকুন। ৭.পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন।

2995 views Answered

ওজন বাড়ানোর জন্যে নিম্নোক্ত কিছু কাজ করুন। • স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। তিন বার খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শাক সবজি খান। মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন।৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। • ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন।

2995 views Answered

নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি ওজন বাড়াতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারবেন না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকালের নাস্তায় রান্না করা সুজি রাখবেন। আতপ চালের ভাতের মাড় খেতে পারেন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক চামুচ মধু খাবেন। খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেত পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন। সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা ঘুমাবেন খাবারে রুচির জন্য সকালে খালি পেট ১-২ চামচ নিমের রস অথবা কখনো চিরতার পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়। ক্যলরি যুক্ত খাবার বেশি খেতে পারে পাউরুটি জুস, চিপস ইত্যাদি। প্রতিদিন সকালে খালি পেটে কালোজিরা এবং রাতে খান।

2995 views Answered

স্বাস্থ্য বৃদ্ধির জন্য আপনি কতগুলো জিনিস করতে পারেন I ১. যেমন,আপনি একবারে বেশি না খেয়ে অল্প পরিমানে বারে বারে খেতে পারেন I ২. ভাত, আলু এবং রুটি বেশি খেতে পারেন I     ৩. প্রতিদিন ডিম এবং দুধ খেতে হবে I ৪. প্রচুর পরিমানে পানি খেতে হবে I ৫. Protein জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাছ খেতে হবে I ৬. সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়মিত exercise করতে হবে I ৭. রাতে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো উচিত

2995 views Answered

রুচিট্যাব খেয়ে দেখতে পারেন





2995 views Answered

Related Questions

Next steps