বাবা মা সম্পর্ক মেনে নিবেনা এই অবস্থায় আমি কি করব?

আমি একজনের সাথে ৩ বছর ধরে প্রেম করি কিন্তু ওর এবং আমার কাররই বাবা মা কিছুতেই মেনে নিবেনা এছাড়াও আরও একটা সমস্যা হল আমরা সমবয়সী। ওকে ছাড়া আমার ভালো লাগেনা কি করলে ওকে আমার জিবনসঙ্গী হিসেবে পাবো ভালো কোনো পরামর্শ থাকলে বলেন দয়া করে।

(চাকরি করে ওর বা আমার বাবা মার মন জয় করেও ওকে পাওয়া সম্ভব না ব্যাতিক্রম কোনো পথ থাকলে জানান প্লিজ) 

2684 views

1 Answers

আমার মতে বাবা মার অমতে কোন কাজ করা উচিত নয়। আমি ব্যাক্তিগত ভাবে প্রেম/ভালোবাসা কে পছন্দ করি না। কারন একটাই যাকে আজ অনেক ভালোবাসছি তার সাথে আমার জীবন গড়ার স্বপ্ন টা কোন এক সময় নষ্ট হয়ে যেতে পারে।তখন অনেক কষ্ট হবে।জীবনের স্বাদ হারিয়ে ফেলবো। তাই বাবা মাকে খুশি করা টাই উত্তম  হবে। তবুও আপনি আপনার বাবা মাকে বোঝাতে চেষ্টা করুন এবং সেই মেয়ে কে বলুন তাঁর বাবা মাকে বোঝাতে। আশা করছি তারা বুঝবেন।

2684 views Answered

Related Questions

Next steps