ভাত ও পানি এক সাথে খেলে কি কোন সমস্যা হবে?
3 Answers
অনেক চিকিৎসক বলেন যে খাবার আধা ঘন্টা আগে ও খাবার আধা ঘন্টা পরে পানি খাওয়া উত্তম|কারণ এতে হজম ক্রিয়া ভালো হয় আর আপনি যে কাজটি করেছেন এতে আপনার হজমে সমস্যা হতে পারে (ঠেক) হতে পারে,পরিপাকতন্ত্রে কিছু সমস্যা হতে পারে ইত্যাদি|
বিশেষজ্ঞরা বলেন ভাত খাওয়ার সময় প্রয়োজন মতো পানি পান করুন। কিন্তু ভাত খাওয়ার পর পানি পান করবেন না। আধা ঘন্টা পরে আবার পানি পান করুন। এবং অন্য সময় যত খুশি পানি পান করুন।
খাওয়ার সময়ে পানি পান করার অভ্যাস আছে অনেকের। কিন্তু এ অভ্যাস অবশ্যই বর্জনীয়। কারণ এর ফলে আপনার হজম শক্তির ব্যাঘাত ঘটার পাশাপাশি ইনসুলিনের মাত্রাও তাৎপর্যপূর্ণ ভাবে ওঠা নামা করবে। যাদের পরিপাকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খাবারের মাঝে পানি পান জটিলতা আরো বাড়িয়ে তুলবে। আপনি যখন খেতে শুরু করেন তখনই পরিপাক তন্ত্র থেকে পাচক রসবের হতে শুরু হয়। ঠিক এ সময়ে যদি আপনি পানি পান করেন তবে এ রস আরো তরল হয়ে যাবে এবং আপনার খাওয়ার পরিপাকে মারাত্মক ব্যাঘাত ঘটাবে। এর ফলে যে খাবার খেয়েছেন তা আর ভাঙবে না এবং আপনি পরিপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হবেন। গবেষণায় দেখা গেছে, খাওয়ার সময়ে দু’-এক চুমুক পানি খেলে তা খুব একটি ঝুঁকি বহন করে না, কিন্তু আপনি যদি এ সময় দুই বা এক গ্লাস পানি পান করেন তবে তা পরিপাকে বিপর্যয় ডেকে আনবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy