আমার প্রচুর টাকার লোভ নাই, কিন্তু মা বাবা আমাকে বিদেশ পাঠাচ্ছে, এখন কি করবো?
1 Answers
হ্যা, অবশ্যই মা-বাবার কথা মান্য করতেই হবে। আর, আপনি যে কথাটি বলছেন, টাকার দ্বারা বেশি ফেতনা হয়, তা ঠিক। তবে, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। আপনি চাইলে এই টাকা ভালো কাজে ব্যবহার করতে পারেন নতুবা অন্য কাজে। এছাড়া, দেখুন একটা বিষয় লক্ষ্য করুন যে, আল্লাহ তায়ালা আমাদেরকে এই দুনিয়ায় কাউকে গরীব আবার কাউকে ধনী করে পাঠিয়েছেন। আর, যাকে যেভাবেই পাঠাইয়াছেন, সে সেভাবেই পরিক্ষা দিতে হবে অর্থাৎ আমল করতে হবে। যেহেতু, আপনার বর্ণনানুযয়ি বুঝতে পারলাম যে, আপনি ধনী বা আপনার পরিবার ধনী বা একেবারে ধনী হলেও, গরিব তো নন। সেহেতু, আপনি একজন ধনী পরিবারের ছেলে হয়ে, পরিক্ষা দিতে হবে বা আমল করতে হবে। তাহলে , কি আমল করতে হবে??? সবমিলিয়ে উত্তর দেওয়া যায় যে, প্রথমে আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তারপর, আপনার মা-বাবার কথা মত চলবেন। আর, হালাল উপায়ে রুজি করে, নিজের প্রয়োজন না থাকলেও, অসহায় মানুষের জন্য ব্যয় করুন। এটি অত্যান্ত মহত ও সওয়াবের কাজ। সুতরাং, এর ফলে আপনার টাকা ফায়দা হলো নাকি ফেতনা বা ক্ষতি হলো?? অবশ্যই ফায়দা। তবে, শুধু আপনার নয়, অন্যান্য গরীব দুঃখী মানুষেরও ফায়দা হবে। তাই, বলা যায়, আপনি যদি দৃঢ় থাকেন। তাহলে, ইনশাআল্লাহ, শয়তান আপনাকে ফেতনায় ফেলবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy