সমস্যা সমাধানমূলক আইকিউ-১?
কোন এক কনফারেন্সে, ৮ জন লোক এক রাউন্ড টেবিলে বসে আছে, যারা A, B, C, D, E, F, G এবং H।
8 জন লোকের মধ্যে 3 জন ব্যক্তি সবসময়ই মিথ্যা বলে, যেখানে বাকিরা সবসময় সত্য কথা বলে।
এখানে 8 জনের বিবৃতি দেওয়া হল -
A: আমার পাশের দুইজনের একজন মিথ্যাবাদী এবং অন্যজন C নয়।
B: আমারও পাশের দুইজনের একজন মিথ্যাবাদী এবং আমার বিপরীত ব্যক্তি F।
C: আমি মিথ্যাবাদী নই এবং আমার বিপরীত ব্যক্তি E।
D: আমার পাশের দুইজনই মিথ্যাবাদী এবং আমার বিপরীত ব্যক্তিও মিথ্যাবাদী।
E: আমার পাশের দুইজন C এবং G।
F: আমার বিপরীত ব্যক্তি B এবং পাশের দুইজনের একজন মিথ্যাবাদী।
G: আমার পাশের দুইজনের একজন মিথ্যাবাদী এবং আমার বিপরীত ব্যক্তিও মিথ্যাবাদী।
H: আমার পাশের দুইজন মিথ্যাবাদী।
আপনার কাজ হল দুটি প্রশ্নের উত্তর বের করা।
১) সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরূপ হবে?
২) কারা মিথ্যাবাদী?
3048 views