2 Answers

ছবি আঁকা বিভিন্ন জন বিভিন্ন কারণে শেখে। কেউ শেখে সেরেফ শখ হিসেবে। কেউ নেশায়; ভালো লাগে তাই। আর অনেকেই শেখে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য। কারণ, ভালো ছবি আঁকতে পারলে অনেক টাকা উপার্জন করা সম্ভব।

2891 views Answered

জগতে মানুষ আর সব প্রাণীর মতই একটি প্রাণী মাত্র। মানুষের যে কটি সক্ষমতা অন্য সব প্রাণী থেকে তাকে আলাদা করে ‘ছবি আঁকা’ তার মধ্যে অন্যতম। জগতের সকল বস্তু বা প্রাণীর একটি রূপ আছে। তাকে চেনা বা জানার সাধারন চেষ্টা ‘ছবি আঁকা’। শিশুর ছবি আঁকা তারই প্রমাণ। একটি শিশুর ছবি আঁকার মধ্যে ভবিষ্যতে শিল্পী হওয়ার কারণটি বা সম্ভাবনাটি সর্বদাই লুকিয়ে থাকে না, কিন্তু তার ‘মানুষ’ হয়ে উঠবার চর্চার ক্ষেত্রে ছবি আঁকবার সুযোগ তাকে এগিয়ে দেয় অনেকটা পথ। সে ভবিষ্যতে কি হবে তা তার প্রতিভা ও সুযোগের উপর নির্ভরশীল। কেউ হতে পারে প্রকৌশলী, কেউ হতে পারে অভিনেতা কিংবা নেতা। আবার কেউ গায়ক, কেউ খেলোয়াড়, কেউ চিকিৎসক বা বিজ্ঞানী। চলচ্চিত্র পরিচালক বা বিমান চালক। যাই হোক না কেন জগৎকে চেনার জন্য দেখার জন্য ‘চোখ’ই প্রধান ঈন্দ্রিয়। আর যা দেখছি তা কতটুক চেনা হলো, জানা হলো! তা নিজের কাছে জানবার বুঝবার জন্য ছবি আঁকার কোন বিকল্প নেই।

2891 views Answered

Related Questions

Next steps