স্ত্রী কাছে না থাকলে আমার ভিতরে যন্ত্রনা কাজ করে?
আমার স্ত্রী আমাকে রেখে চাকুরী,পড়াশুনা নিয়ে ব্যস্ত। কিন্তু ও আমার কাছে না থাকলে যন্ত্রনা হয় পাশাপাশি সহবাসে বিরতি গেলে অসুস্থ হয়ে যায়। আমি চাই ও সংসারি হক,পরিবারপরিজন নিয়ে ব্যস্ত থাকুক। তার বা আমার কি করা উচিৎ?
2 Answers
বিষয়টা আপনাদের স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত তাই নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে সমাধান করে নিন।
আপনি লিখেছেন আপনাকে রেখে চাকরী, পড়াশুনায় ব্যস্ত। মনে হচ্ছে না আসল ব্যাপারটা এমন। তিনি হয়ত ছোটবেলা থেকে সারাজীবন এত পড়ালেখা করেছেন তাই সেই পড়ালেখাকে পূর্ণতা দিতে চাকরী করছেন এবং আরো ভাল কোথাও যাওয়ার জন্য পড়াশুনা করছেন। আপনার উচিত এটাকে এপ্রিশিয়েট করা এবং ওনাকে সাপোর্ট দেয়া।
চাকরী করলে পরিবার পরিজন এইসব নিয়ে ব্যস্ত থাকা একটু কঠিন। কারন জবে সারাটাদিন ৯ টা থেকে ৫ টা পর্যন্ত এত ভেজাল সামলাতে হয় যে বাসায় এসে আর তেমন টাইম থাকে না। অনেক টায়ার্ড থাকে।
আপনি পড়ালেখা করছেন এখন আপনি কাজ করছেন। কিন্তু মেয়েটা যখন পড়ালেখা করছে তখনই মেয়েটা কাজ করতে গেলে আমাদের দেশে সমস্যা শুরু হয়। স্বামীরা এটা মানতে চায় না। তাহলে মেয়েটা এত পড়ালেখা করল কেন? শুধু একটা সার্টিফিকেট এবং ঐ সার্টিফিকেট দেখিয়ে বিয়ে করার জন্য! আবার নিজেদের যখন একটা মেয়ে জন্ম নেয় ঠিকই সেই স্বামী চায় নিজের মেয়ে অনেক দূর পড়ালেখা করুক, মানুষের মত মানুষ হোক। বড় চাকরী করুক। নিজের বেলায় ঠিক, অন্যের বেলায় সাপোর্ট না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ঝামেলা শুরু করে দেয়।
আপনার ভেতরে যন্ত্রনা কাজ করে কারনটা হচ্ছে আপনার স্ত্রী যতটা কাজে ব্যস্ত আপনি ততটা ব্যস্ত নন। এই কারনে আপনি ভেবে পাব না কি না কি করবেন। ফলে এটা সেটা ভেবে কষ্ট হয়। আপনার উচিত আরো বিভিন্ন কাজ কর্মে ব্যস্ত হওয়া এবং সংসারের কাছে স্ত্রীকে বেশি করে সাহায্য করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy