পিল খাওয়ার ২৮ দিন হলো কিন্তু পিরিয়ড হচ্ছেনা?
গত ১৩/১২/২০১৭ ইং তারিখে আমরা সেক্স করেছি। সেক্স করার ৫০ ঘন্টার মধ্যে আমি একটা পিউলি ১২০ ঘন্টার পিল খাই। এর ২ দিন পর আমার পিরিয়ড হওয়ার কথা। কিন্তু পিরিয়ড হয়নি। এর ১০ দিনের মাথায় আমরা আবার সেক্স করি, তখনও পিরিয়ড হয়নাই। সেক্স করার পর আমি একটা নোরিক্স ৭২ ঘন্টার পিল খাই। সর্বশেষ ১-১-১৮ তে আমরা ৩য় বারের মতো সেক্স করেছি, তখন সে কনডম ব্যবহার করেছে। আজকে ৪-১-১৮ তারিখ, আমার পিরিয়ড হবার কথা ২৮ দিন আগে, এখনো হয়নাই। এ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার পিরিয়ড না হবার কারণ কি ? এবং আমার গর্ভবতী হবার কি কোন ভয় আছে কি ?? সমাধান থাকলে দয়া করে বলবেন।
1 Answers
মিলনের পর প্রতিবারই পিল ব্যবহার করা হয়েছে|সেহেতু গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই|কিছু দিনের ব্যবধানে দুইবার ইমারজেন্সী পিল সেবন করা উচিত হয়নি|এসব পিলের সাইড ইফেক্টের কারণে মাসিক পিছিয়ে গেছে| তাই পরবর্তীতে পিল ব্যবহারে সতর্ক থাকুন এবং প্রতিবার মিলনে কনডম ব্যবহার করেন|২৮ দিন থেকে মাসিক বন্ধ আছে সেহেতু গাইনী ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy