আমার গানে এত আসক্তি কেন মুক্তির কি উপায়?
1 Answers
টাইটেল দেখে উত্তরে যে কারনটা উল্লেখ করতে যাচ্ছিলাম সেটা আপনিই বলে দিলেন।
বিষণ্ণতা, একাকীত্ব, মানসিক চাপ বা বাইরের জগতের সাথে নিজের সম্পৃক্ততা কমিয়ে দেয় এরকম যেকোনো কিছুই এজাতীয় আসক্তির জন্ম দেয়। অতিরিক্ত গান শোনা, মুভি দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল নেটওয়ার্কে সারাদিন পড়ে থাকা এই সবকিছুর মূলেই রয়েছে ঐসকল কারণসমূহ।
আর সমাধান একটাই, ঘরকুনো স্বভাব নিয়ন্ত্রণ করা। নিজেকে অবসর সময়ে ঘরে আটকে না রেখে বাইরে বন্ধু-বান্ধবের সাথে অল্পস্বল্প আড্ডা দিন, খেলাধুলা করুন। আড্ডা দেয়া বা খেলাধুলো করার মতো কেউ না থাকলে অন্যকোন ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন, উদাহরণস্বরূপ: বই পড়া, লেখালেখি করা, আপনার পছন্দের কিছু শেখা, ছোটখাটো ঘরোয়া কাজে সহায়তা করা..... ইত্যাদি।
গান শোনার নেশা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সব গান ডিলিট করে দিন, তাতেও কাজ না হলে মাল্টিমিডিয়া ফোন ছেড়ে কিছুদিন সাধারণ ফিচার ফোন ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy