বিস্ময়ের প্রতি এত আসক্তি আসে কেন?
আমি ২ বছর যাবৎ বিস্ময়ের সদস্য তবে নিয়মিত না। ব্যক্তিগত কারনে আসা হয় না। গত কয়েকদিন যাবৎ বিস্ময়ে রেগুলার আসা হয়। এমন হয়ে গেছে যে ১০ মিনিট পর পর বিস্ময়ে না আসলে ভালো লাগে না।
কেন এমন হচ্ছে ?
উল্লেখ যে, পয়েন্ট বাড়ানোর কোন নেশা নেই।
এমন হচ্ছে যে এরজন্য আমার ব্যক্তিগত কাজে বাধাগ্রস্ত হচ্চ্ছি।
4 Answers
আপনার বিস্ময়ের প্রতি ভালোলাগা শুরু হয়েছে ৷ আপনি বিস্ময়ের উওর দিয়ে আনন্দ পান বলে আপনার আসক্ত হয়ে গেছে ৷
বিস্ময়ে পয়েন্ট ও তম নির্ধারন করা হয়।আমাদের মনে একটা চিন্তা আসে যে আমাকে আর ও পয়েন্ট বাড়াতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে তম দিক থেকে আর ও এগিয়ে আসতে হবে।এই চিন্তার ফলে এরকম হয়
শুধু আপনার'ই যে বিস্ময়ের প্রতি আসক্তি তা কিন্তু নয়, আমার মনে হয় বিস্ময়ের অনেক সদস্যরি এমন আসক্তি রয়েছে এখানে। আসলে এখানে আসাটা হচ্ছে ভাললাগা এবং ভালবাসা। বিভিন্ন নাজানা বিষয়ে জানা, নিজে যা জানেন তা অন্যকে জানানো, বিভিন্ন প্রশ্নের মুখোমুখী হওয়াটা আসলে আমাদের/আপনার নেশায় পরিনত হয়ে গেছে, যার জন্য বার বার ই এখানে আসতে মন চায়। এ থেকে পরিত্রান পেতে কিছুদিন আপনি ফোন ব্যবহার করা বন্ধ করতে পারেন অথবা সাধারন ফোন ব্যবহার করতে পারেন। আমি নিজেই এর ভুক্তভোগী , আমি ২-2.5 মাস একটানা বিস্ময় ছাড়া কোন কিছু বুঝতাম না। পরে নিজেকে এই অবস্থা থেকে মুক্তি দিতে আমার নিজের ফোনটি বিক্রি করে দিয়ে সাধারন ফোন কিনেছি। এখন আমি চাইলেও এখানে খুব একটা ঢুকিনা। তার পরও নেশা ছাড়েনা বিভিন্ন ফোন থেকে ঢুকে পড়ি সুযোগ পেলে।
যেখানে মানুষ তার মনের কথা ব্যক্ত করতে পারে সেখানে তার মন বারবার তার অজান্তেই চলে যায়। যেখানে একজন মানুষের মনের মতো করে কিছু বলার স্বাধীনতা পায়। যেখানে কথা বললে কেউ বাধা দেবে না, লজ্জা দেবে না এই বিশ্বাস পায়। যেখানে নিজেকে যাচাই করা যায় আসলে আমি কোথায় আছি। যেখানে অজানাকে জানা যায়। এরকম একটি মাধ্যম হলো বিস্ময়। এখানে তো মন আসতেই চাইবে। হ্যা, মাত্রাতিরিক্ত কোন কিছুই ভালো না তাই আপনি এমন একটি সময় নির্ধারণ করুন যখন আপনার কোন সমস্যা হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy