কৃমির জন্য কোন ওষুধ খাবো?
আমি অনেকদিন কৃমির জন্য কোনো ওষুধ খাইনি , অবশ্য এরজন্য কোনো সমস্যা দেখা যায় নি , তবে মাঝেমধ্যে বদহজম হয় , আর হাত পা ব্যথা করে , খাচ্ছি প্রচুর , ওজন বাড়ছে না , এখন আমি কৃমির জন্য কোনো ওষুধ খাবো কি ? কোনটা খাবো ? যেহেতু কোনো সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে কি করবো ? যদি খাওয়ার দরকার হয় তাহলে কাইন্ডলি ওষুধের নামই বলুন , নিয়মটাও বলবেন প্লিজ , আমার বয়স ২০, ১ বছরের বেশি কৃমির ওষুধ খাইনি , নাকি ডাক্তারের সমস্যা নিবো ? কিছু বলবেন
2668 views
3 Answers
আমি প্রথমে আপনাকে কৃমি নাশক ট্যাবলেট অ্যালবেনডাজল খেতে বলব। কারণ আপনি একবছর ধরে কোনো কৃমিনাশক সেবন করেননি। আর আপনি বলেছেন, প্রচুর খাচ্ছেন তবুও ওজন বাড়ছে না। এর কারণ হতে পারে, আপনি প্রয়োজনুপাত ভিটামিন ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করছেন না। আর হঠাৎ করে হাত পা ব্যাথা করা ক্যালসিয়ামের অভাবে হতে পারে। এর জন্য ডাক্তরের পরামর্শ নিতে বলব।
2668 views
Answered