সঞ্চয়ী হিসাব সংক্রান্ত পরামর্শ?
আমি একজন ছাত্র। পড়ালেখার পাশাপাশি টিউশানি করে মাসে প্রায় 4-5 হাজার টাকা রোজগার করি। আমি প্রতি মাসে কিছু টাকা জমাতে চাই। ব্যাংকে কোন ধরনের হিসাব খুললে আমার জন্য ভালো হয়? এবং তার জন্য আমাকে কী কী করতে হবে?
ধন্যবাদ।
1 Answers
আপনি ডাচ্ বাংলা ব্যাংকে হিসাব খুলতে পারেন।
হিসাব খোলার জন্য যা প্রয়োজনঃ
১. পূরণকৃত ফর্মঃ আপনার পছন্দের শাখা থেকে সংগ্রহ করুন। যদি একাধিক ব্যক্তির নামে(যৌথ) হিসাব হয় তবে ফর্মের ’ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী’ প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি করে নিন।
২. স্পেসিমেন সিগনেচার কার্ডঃ অনেব ব্যাংক এটি হিসাব খোলার ফর্মের সাথে দিয়ে দেয়। এতে ব্যাংক অফিসারের সামনে হিসাবধারী(গণ) সার করবেন।
৩. পরিচয়দানকারীঃ সাধারণত ঐ ব্যাংকের কোন গ্রাহক পরিচয়দানকারী হবেন। চলতি হিসাব খুলতে হলে কেবলমাত্র চলতি হিসাবধারী গ্রাহক পরিচয়দানকারী হবেন। পরিচয়দানকারী হিসাব খোলার ফর্মের নির্ধরিত স্থানে নমুনা সার, নাম, ঠিকানা, হিসাব নম্বর ইত্যাদি লিখবেন ও হিসাব পরিচালনাকারীর ফটোগুলি সত্যায়িত করবেন। তিনি হিসাব খোলার দিন উপস্থিত না হওে চলবে।
৪. ফটোঃ হিসাব পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তির ২ করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ফটোগুলি পরিচয়দানকারী কতৃক সত্যায়িত হতে হবে। নমিনীর ১ কপি ছবি লাগবে যা হিসাব পরিচালনাকারী কর্তৃক সত্যায়িত হবে।
৫. নমিনীঃ কেবলমাত্র ব্যক্তি হিসাবে একজন নমিনী প্রদান করা যাবে এবং করতেই হবে। প্রাতিষ্ঠানিক/অব্যক্তিক হিসাবে নমিনী দেয়া যায় না। নমিনীর স্বার প্রয়োজন নাই। তবে নাম ঠিকানা দিতে হবে। নমিনীর যেকোন একটি পরিচয়পত্র দিলে ভাল হয়।
৬. টাকাঃ নির্ধরিত জমা স্লিপ পূরন করে টাকা জমা দিতে হবে। সঞ্চয়ী ও চলতি হিসাবের জন্য ব্যাংক ভেদে ১০০০ থেকে ২০০০ টাকা লাগবে। ডিপিএস এর জন্য কিস্তি সমপরিমান ও এফডিআর এর জন্য এফডিআর সমপরিমান টাকা লাগবে।
৭. কাগজপত্রাদিঃ হিসাব পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্রের ফটোকপি লাগবে। এেেত্র জাতীয় পরিচয়পত্র ও কমিশনার/মেয়র/চেয়ারম্যান কতৃক পদত্ত নাগরিক সনদ সর্বাধিক গ্রহন যোগ্য। উক্ত পরিচয়পত্রের অনুপস্থিতিতে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, চাকুরী পরিচয়পত্র, স্টুডেন্ট কার্ড ইত্যাদি হতে যেকোন দুইটি উপস্থাপন করুন।