1 Answers
অবতল দর্পনের
ব্যবহারঃ
১.সুবিধাজনক আকৃতির অবতল দর্পন ব্যবহার করে মুখমন্ডলের বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা হয়,এতে রূপচর্চা ও দাঁড়ি কাটার সুবিধা হয় ।
২.দন্ত চিকিত্সকগণ অবতল দর্পন ব্যবহার করেন ।
৩.প্রতিফলক হিসেবে অবতল দর্পন ব্যবহার করা হয় । যেমনঃ চর্টলাইট,স্টিমার বা লঞ্চের সার্চলাইটে অবতল দর্পন ব্যবহার করে গতিপথ নির্ণয় করা হয় ।
৪.অবতল দর্পনের সাহায্যে আলোকরশ্মি,তাপশক্তি ইত্যাদি কেন্দ্রীভূত করে কোনো বস্তুকে উত্তপ্ত করতে ব্যবহার করা হয় । এছাড়াও এটি রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয় ।যেমনঃ ডিশ এন্টেনা,সৌরচুল্লী,টেলিস্কোপ এবং রাডার সংকেত ইত্যাদি ।
৫.অবতল দর্পনের সাহায্যে আলোক রশ্মীগুচ্ছকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় বলে ডাক্তাররা চোখ,কান,নাক ও গলা পরীক্ষা করার সময় এ দর্পন ব্যবহার করেন ।
উত্তল দর্পনের ব্যবহার:
১.উত্তল দর্পন সর্বদা অবাস্তব,সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে বিধায় পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে এ দর্পন ব্যবহার করা হয়।
২.উত্তল দর্পনের সাহায্যে বিস্তৃত এলাকা দেখতে পারা যায় বলে দোকান বা শপিংমলে নিরাপত্তার কাজে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।
৩.প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এ দর্পন ব্যবহৃত হয় ।
৪.এ দর্পন বিস্তৃত এলাকায় আলোকরশ্মি ছড়িয়ে দেয় বলে রাস্তার বাতিতে প্রতিফলকরূপে ব্যবহৃত হয় ।
Copy

7975 views
Answered