2 Answers
যদি টাকার সমস্যা না থাকে তবে টাকা দিয়ে কোন প্রশিক্ষন কেদ্রে ভর্তি হয়ে যান এতে বিভিন্ন কোর্স ফি বিভিন্ন রকম হয় তবে মোটামুটি ১০০০০এর উপরে লাগবে। তবে HSC সার্টিফিকেট থাকলে Nectar এ ভর্তি হয়ে যান খরচ অনেক কম ২০০০টাকা হতে পারে।এটি একটি সরকারি প্রতিষ্ঠান এখানে কোর্স করলে প্রথম মাসে Office application শিখিয়ে একটি সার্টিফিকেট প্রদান করবে পরের মাসে আউটসোর্সিং শিখাবে। আর যদি তা সম্ভব না হয় তবে ফেসবুক গ্রুপে জয়েন করেন আর ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেন। ধন্যবাদ
আউটসোর্সিং কোনো নির্দিষ্ট কাজের নাম নয়। তাই আউটসোর্সিং শেখা যায় না; বরং আউটসোর্সিংয়ে যেসব কাজ করা হয়, সেগুলো শিখতে হয়। যেমন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, এসইও ইত্যাদি। আপনি আগে টার্গেট সেট করুন, কোন কাজটা আপনি বেছে নেবেন? ইচ্ছে হলে এক বা একাধিক কাজ বেছে নিতে পারেন। যেমন, গ্রাফিক্স ডিজাইন নিতে পারেন। বা সাথে অন্যকিছুও নিতে পারেন। এসব কাজ আপনি বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে শিখতে পারবেন। বর্তমানে বাংলাদেশ সরকার দেশের প্রায় জায়গায়ই বিনামূল্যে কম্পিউটারের এসব বিভিন্ন কোর্স করাচ্ছে। এছাড়াও প্রত্যেক এলাকায়ই বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার পাওয়া যায়। আপনি এসব সেন্টারে কোর্স করেও শিখতে পারেন। সেন্টারে ভর্তি না হয়ে আপনি নিজে করতে চাইলে শিক্ষক ডটকমের ভিডিও কিংবা আইটিবাড়ির সিডি টিউটোরিয়াল দেখেও শিখতে পারবেন। তবে প্রফেশনাল হতে চাইলে প্রশিক্ষণ সেন্টার থেকে হাতে কলমে শেখাটাই উত্তম। কাজ ভালোভাবে শেখার পর আপনি আউটসোর্সিংয়ে নামতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy