কোরআন শরীফ ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়েছে?
আমি একটা মেয়েকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের সম্পর্ক ২ বছর ধরে। আমরা অনেক contact sms করতাম। প্রায় ১৫ দিন ধরে আমার ফোন ধরে না। গতকাল জানতে পারলাম ওর বোন ওর মোবাইল এর এস এম এস দেখে নিয়েছে। তারপর ওকে দিয়ে কোরআন শরীফ ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, আমার সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। আমি তো পাগল হয়ে গেছি। এটা শুনে আমার মাথায় কিছুই কাজ করছে না। খুব কষ্ট হচ্ছে আমার। ও আমার ফোন ধরেনা। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এখন প্রতিজ্ঞা করালে আমার সাথে কি সম্পর্ক রাখতে পারবে? প্লিজ আমাকে দয়া করে সমাধান দিন ভাই। একটু তড়াতাড়ি।
2722 views
1 Answers
কি বলব ভাই ! ইসলাম এ ধরনের প্রেমকে হারাম ঘোষণা করেছে। আপনি আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারেন না। যদি ভালোবাসেন তাহলে শিরক হবে, যা আল্লাহ ক্ষমা করবেন না। আবেগ দিয়ে পৃথিবী চলে না। ধর্য্য ধরুন। মানুষ প্রেমের জন্য কত কিছু করে। সে যদি সত্যি ভালোবাসে তাহলে সে ফিরে আসবে। যদি ভুলে যায় আপনি কেন পারবেন না ভুলে যেতে? যে যেতে চাচ্ছে তাকে যেতে দিন। নিজেকে ভালোবাসুন। নিজেকে জানুন, নিজের পরিবারকে ভালোবাসুন। কিছু মনে করবেন না।
2722 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy