আমি বেকার, আমার প্রেমিকাকে অন্যত্র বিয়ের জন্য চাপপ্রয়োগ করা করছে তার বড় ভাই, কি করবো আমি?

আমি ইলেক্ট্রিকেল ইঞ্জিনিারিং Complete করে এখনো বেকার । চাকরী প্রতি নিয়তই খুঁজে যাচ্ছি হচ্ছে না । আমার প্রেমিকার বাড়ী সিলেট আর আমার বাড়ী ব্রাহ্মণবাড়ীয়ায় । ১বছর আগে ফেসবুকেই  আমাদের সম্পর্কের শুরু, পরে প্রতিনিয়তই ফোনে কথা বলতে বলতে সম্পর্কটা আরোও গভীর হয়ে পরেছে । আমার বাসায় ওর সাথে সম্পর্কের বিষয়টি পুরোপুরি জানে না । তবে ওর বাসায় ওর আন্টি, বান্ধবী ও  ভাবী জানে । এবার সে HSC ২০১৭ পরীক্ষা দিলো । ছাত্রী ভালো আর তাদের আর্থিক অবস্থা ও ভালো । সে আমার জন্য সব করতে পারে । আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে নতুবা মরেই যাবে । ওর সাথে সরাসরি কখোনো দেখা হয়নি তবে বিশ্বাস করার মতো সে । গত ৮ জুন ২০১৭, হঠাৎই তার মেঝো ভাই তার বন্ধুর ভাইয়ের সাথে Angagment করে ফেলে । এতে প্রেমিকা কষ্ট পায় আর মানষিক ভাবে ভেঙ্গে পরে, এ বিয়েতে সে রাজী নয় তা সে বাসায় জানাতে পারছে না কারণ তার ভাই অনেক রাগী । আর আমাদের সম্পর্কটা ও মেনে নেবে না কারণ ওর বাড়ী থেকে আমার বাড়ী অনেক দূরে ।
সে চাইছে আমার কাছে চলে আসতে । আমি ও মন থেকে চাই আসুক তবে বাস্তবতাটা বুঝে উঠতে পারছিনা ।এখন আমাদের এই পথ ছাড়া কিছু করার নেই ।
তবে আসলে কি করবো বুঝতে পারছি না, আমার এখন কি করা উচিৎ ??? মাথায় কিছুই কাজ করছে না ।    
  


3316 views

5 Answers

প্রথমত আপনি নিজে আগে প্রতিষ্টিত হোন, আর এখন উনার সাথে সম্পর্ক টা বিচ্ছিন্ন করে দেন, কারন তাদের engagement হয়ে গেছেন, এক ত বিয়ের আগে ভালবেসে ভুল করেছেন, আর এখন নতুন করে ওকে বাগিয়ে এনে ওর পিতা-মাতা কে কষ্ট দিয়েন না।

3316 views Answered

আমার পরামর্শ আপনার মনমত হবে কিনা জানিনা, কিন্তু বিষয়টির কার্যকরী বাস্তবতার ভূরি ভূরি প্রমাণ রয়েছে। আপনি একজন অবিজ্ঞ তাবিজ দাতার শরণাপন্ন হয়ে তাবিজ নিয়ে দেখতে পারেন, তবে আপনাকে একটু বিচক্ষণতার পরিচয় দেতে হবে অবিজ্ঞ তাবিজ দাতাকে খুজে বের করতে, কারণ এ পথে অনেক ভন্ড রয়েছে।

3316 views Answered

আমার মনে হয় এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত।কারণ পরিবারের কেউ যদি না মানে তাহলে পরবর্তিতে বিষয়টা আরো জটিল হয়ে যাবে।আপনি যদি একেবারেই চান যে সম্পর্কটা টিকে থাকুক,তাহলে প্রেমিকার মা-বাবা অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং সবাইকে বুজিয়ে বলুন।আমি সিলেটের মানুষ,আমি জানি তারা প্রেম -ভালোবাসা বিষয়টা একেবারে সমর্থন করে না।

3316 views Answered

সিনেমার মত বাস্তব না। আপনার কিছুই করার নাই। প্রথমেই প্রেম করে ভুল করছেন। এটা হারাম। আর হারামে শান্তি নেই এটা আপনার আগেই বোঝা উচিত ছিল।

3316 views Answered

ভাই ভলোবাসা জীবনে বার বার আসে না।আর প্রথম প্রেমের ব্যাথা সইতে পারবেন কিনা জানি না।ভালোবাসায় দুরুত্বটা কোনো ব্যাপার না।তাই আমি বলি কি আপনি মেয়েটিকে বিয়ে করে ফেলেন।আল্লাহ একদিন না একদিন আপনার বেকারত্বের অবসান ঘটাবে ইনস্ আল্লাহ।

3316 views Answered

Related Questions

Next steps