প্রশ্ন ভালো করে পড়ুন, এবং কোরআনের আয়াতসহ উত্তর দিন?
1 Answers
ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাজাতের জন্য যথেষ্ট নয়। চাই কোনো বিধর্মী যত ভালো মানুষই হোক না কেন, তার উত্তম কর্মের দ্বারা জান্নাত পাবে না। যতক্ষণ না ইসলাম গ্রহণ করছে। আল্লাহ বলেন— "যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত।" [সূরা আল ইমরান : ৮৫] ইসলাম সব জায়গায় পৌঁছেনি কিংবা প্রমাণিত হয়নি কথাটা ঠিক নয়। আল্লাহ বলেন— "নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।" [সূরা আল ইমরান : ১৯] বর্তমানে ইসলাম পৃথিবীর সব জায়গায়ই পৌঁছে গেছে এবং এটাই সত্য জানার পর অনেকেই ইসলাম গ্রহণ করছে। একজন খ্রিস্টান যখন ইসলাম যে সত্য, এটা জানতে পেরেছে, আরেকজন খ্রিস্টান কেন জানতে পারবে না? আসল কথা তো হল- বর্তমান পৃথিবী যতই মানবতাবাদী বা ভালো কাজের অধিকারী হোক না কেন— প্রকৃতপক্ষে ধর্মবিমুখ। কারো কাছে যদি সত্য ধর্ম পালন করার আবশ্যকতা স্পষ্ট হয়ে যায়, সে অবশ্যই সত্য ধর্ম খোঁজে বের করে ফেলবে। সত্য ধর্ম খোঁজে বের করা কঠিন নয়; দরকার শুধু মানসিকতার। একজন খ্রিস্টান যদি তার ধর্মই মানে এবং আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে, তাহলে তার ধর্মগ্রন্থই তাকে একসময় বলবে যে, ইসলামই একমাত্র গ্রহনযোগ্য ধর্ম। এটা জানতে হলে আগে ধর্ম পালনে অভ্যস্ত হতে হবে। ধর্মবিমুখ হলে তার কাছে সত্য যতই উপস্থাপন করা হোক, সে তা গ্রহণ করবে না। সে যখন নিজ ধর্মই ঠিকমতো পালন করে না, ধর্মগ্রন্থ পাঠ করে না, তখন আপনি কীভাবে বলবেন যে, তার কাছে সত্য প্রকাশিত হয়নি বা সত্য উপস্থাপন করলে সে গ্রহণ করে ফেলত? এজন্যই ইমামগণ বলেছেন, কেউ যদি এমন জায়গায় থাকে যে, তার কাছে একদমই ধর্মের বাণী না পৌঁছে, তাহলেও তার ওপর আবশ্যক হল, পৃথিবীর বিভিন্ন নিয়ামাত ও সৃষ্টি দেখে মনে মনে একথা স্বীকার করতে হবে যে, নিশ্চয়ই এগুলোর একজন স্রষ্টা রয়েছেন। ... যাইহোক, মোটকথা হল- ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কেউ ভালো কাজ করলে দুনিয়াতে এর ফল পাবে। কিন্তু ইসলাম গ্রহণ না করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত। বর্তমানে পুরো বিশ্বে ইসলাম পৌঁছে গেছে এবং ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে গেছে। এরপরও কেউ গ্রহণ না করলে কিংবা এড়িয়ে চললে ইসলাম তার প্রতি কোনো দরদ দেখাতে দায়বদ্ধ নয়।