ইমার্জেন্সি পিল খেলে কি মাসিক এ প্রভাব ফেলে?
আমার স্ত্রীর ১৪-৪-১৭তারিখ মাসিক হয়।আমরা ২৯-৪-১৭তারিখ রাতে সহবাস করি।২-৫-১৭তারিখ রাতে অর্থাত ৭২ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল খায়।নিয়ম অনুযায়ী ১৪-৫-১৭তারিখ মাসিক হওয়ার কথা কিন্ত আজকে ১৬-৫-১৭তারিখ হলেও মাসিক হয়নি।এক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে কি?যদি সম্ভাবনা না থাকে তবে মাসিক হচ্ছেনা কেনো নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও?
1 Answers
হ্যাঁ, ইমার্জেন্সি পিলের কারণে মাসিকে প্রভাব পড়ে। ইমার্জেন্সি পিল সেবনের কারণে অনেক সময় মাসিকের তারিখ পাল্টে যায়। আপনার স্ত্রীর ক্ষেত্রেও এটাই ঘটেছে। যেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পিল খেয়েছে, তাই প্রেগন্যান্ট হওয়ার কথা নয়। আর পিল খাওয়ার কারণেই মাসিকে দেরি হচ্ছে। আরো অপেক্ষা করে দেখুন। যদি দুই সপ্তাহের মধ্যে মাসিক না হয়, তাহলে গর্ভ টেস্ট করে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy