2 Answers

একা একা ফরজ ,সুন্নাত বা নফল নামাজ পড়লে রুকুর পড়ে রাব্বানা লাকাল হামদ পড়তে হবে ।

2820 views

একা একা নামায আদায় করার সময় রুকূ থেকে দাঁড়িয়ে ছামি‘আল্লাহু লিমান হামিদাহ বলার পর রব্বানা লাকালদ হামদ বলতে হবে।

রুকূ হতে উঠার সময় ইমাম ও একাকী নামায আদায়কারীর “سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ” ছামি‘আল্লাহু লিমান হামিদাহ বলা।

এর প্রমাণ হলো:- আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ-

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرُّكُوعِ.

অর্থ- রাছূলুল্লাহ (সাঃ) যখন রুকূ থেকে উঠতেন তখন তিনি “ছামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন।

রুকূ হতে সোজা হয়ে দাঁড়িয়ে ইমাম, মুক্বতাদী ও একাকী নামায আদায়কারী তথা সকল মুসাল্লির জন্য “رَبَّنَا ولَكَ الْحَمْدُ” রব্বানা ওয়া লাকাল হামদ কিংবা “رَبَّنَا لَكَ الْحَمْدُ” রব্বানা লাকাল হামদ বলা ওয়াজিব।

এর প্রমাণ হলোঃ- আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ-

أَنَّ رَسُولَ اللَّهِ صَلى الله عَلَيه وَسَلم، قَالَ: إِذَا قَالَ الْإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا ولَكَ الْحَمْدُ.

অর্থ- রাছূলুল্লাহ (সাঃ) বলেছেন:- ইমাম যখন “ছামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলবেন তোমরা তখন “আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ” বলো।


2820 views

Related Questions