আমি কথা বলতে গিয়ে খুব দ্রুত বলে ফেলি এবং অগোছালো হয়ে যায়। আবার কারো কথা শুনতে গিয়ে হঠাত নিজের সমস্যা নিয়ে ভেবে যাই ফলে তার কথার খেয়াল হারিয়ে ফেলি। এক্ষেত্রে এখন আমি কি করতে পারি?

এছাড়া ও আমি কারো সাথে কথা বললে যা যা প্রশ্ন করা দরকার তা করিনা। পরে মনে হয় এসব জিজ্ঞেস করা উচিত ছিল। আমার ছোটকাল থেকে অভ্যাস কম কথা বলা। প্লিজ আমাকে একটা সমাধান খুজে দেবেন। ধন্যবাদ
3152 views

2 Answers

প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করুন,কথাটা বলা ঠিক হবে কিনা বা কথাটা বলা যুক্তিসঙ্গত হবে কিনা।প্রথম অবস্থায় এটা চিন্তা করতে একটু বেশি সময় লাগলেও পরে ঠিক হয়ে যাবে।

3152 views Answered

এমন কারো সাথে কথা বলুন যিনি ভালো শ্রোতা।ধৈর্য ধরে কথা বলুন।অপর জন কথা বলার সময় তার কথা খেয়াল করুন।তার কথার সময়ই ঠিক করে নিন বক্তার উত্তরে কি কি বলবেন।অপরজনের কথা শেষ হলে কথায় লেশ ধরে ক্রমান্বয়ে আপনার কথা গুলো বলুন।তাড়াহুড়োরর কিছু নেই,ভাবুন আপনার কথা বলার যথেষ্ট সময় আছে।

3152 views Answered

Related Questions

Next steps