কোন আলেম বা হাফেজ বা ইসলাম সম্পর্কে বিজ্ঞ এমন লোক এন্সার দিলে ভাল হয়?
আমি এমন শুনেছি যে, যে যেমন সে তেমন স্ত্রী পাবে! আয়াত টা ও জানি।
এখন কথা হচ্ছে আমি আগে একটা সম্পর্কে লিপ্ত ছিলাম। বুঝতে পারছি যে সেটা হারাম ছিলো। আমার দ্বারা কিছু খারাপ কাজ ও হয়ে গেছে। আমি তাকে টাচ করেছিলাম। কিন্তু চুড়ান্ত পর্যায়ে যাই নি। তার আগে সম্পর্ক ভেঙে যায়।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি অনেক ইসলামি ভিডিও দেখার পর আমার ভুল বুঝতে পারি!! :(
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আল্লাহ্'র কাছে ক্ষমা চাই এবং আমি যদি একজন দ্বীনদার স্ত্রী চাই তাহলে কি পাবো? নাকি আমার স্ত্রী ও একই কাজ করছেন। বা এরকম একজন স্ত্রী পাবো যে ও এমন হারাম কাজ করেছেন?
কেউ ভুল বুঝবেন না। আমাকে একটু ব্যাপার টা ক্লিয়ার করেন
1 Answers
এটা একেবারেই নির্দিষ্ট নয় যে, খারাপ ছেলে খারাপ মেয়েকেই বিয়ে করবে; এমনও না যে, ভালো ছেলে ভালো মেয়েকেই বিয়ে করবে! ওই আয়াতে আল্লাহ একটা সাধারণ পরিণতি বর্ণনা করেছেন যে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। কিন্তু অনেক সময় এর বিপরীত ঘটতে পারে। যেমন, হযরত নুহ্ ও লুত আলাইহিমাসসালাম দুই নবি ছিলেন; অথচ তাঁদের স্ত্রী কাফের ছিল! অপরদিকে ফেরাউন কাফের হওয়া সত্ত্বেও তার স্ত্রী ছিলেন মুসলিম এবং জান্নাতী! এখন আপনি যেহেতু তাওবা করেছেন, তাই আল্লাহ আপনার ওপর দয়া করতেও পারেন। তবে এটা নিশ্চিত নয়! যার তাকদিরে যা আছে, সে তাই পাবে। এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ভালো স্ত্রী পাওয়ার জন্য দোয়া করুন!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy