কথা বলা কিংবা দুইজন কোথাও ঘুরতে গেলেও কি পাপ হবে পারিবারিকভাবে কোনো আপত্তি নেই?

মেয়ে এবং আমি দুইজনই সাবালিকা ও সাবালক।দুইজন দুজনকে বিয়ে করতে চাই। কিন্তু আমার বয়স ২১ নয়। একারণে সমাজ বিয়ে মেনে নিবে না।মেয়ের পরিবার থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে, পড়ালেখা শেষ করে বিয়ে দেওয়া হবে। আমি BUET এ Electrical & Electronic Engineering  এ অধ্যয়নরত। এ অবস্থায় বিয়ের আগে আমি কি মেয়ের সাথে মোবাইলে কথা বলতে পারবো? নাকি এটা কন্ঠের যিনা হবে?
2687 views

1 Answers

আপনারা উভয়ই একে অপরের জন্য বেগানা বা গাইরে মাহরাম। আপনাদের দেখা সাক্ষাত জায়েজ নেই। তাই আপনারা একসঙ্গে ঘুরতে যাওয়া এবং কথাবার্তা বলা (ফোনে হলেও) পাপ হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী একসঙ্গে ঘুরতে গেলে পায়ের যিনা, কথা বললে মুখের যিনা, একে অপরকে দেখলে চোখের যিনা এবং স্পর্শ করলে হাতের যিনা হবে। তাই আপনাদেরকে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। [সূত্র: সুরা আহযাব : ৫৯; রদ্দুল মুহতার : ৯ : ৫৩০; ফাতাওয়া হিন্দিয়া : ১ : ৩৭২; আল আশবাহ ওয়ান নাজায়ের : ২৯৩; ফাতাওয়া কাজিখান : ১ : ৩৯৩; ফাতাওয়া বাযযাযিয়া : ৬ : ৩৭১]

2687 views Answered

Related Questions

Next steps