মডেলিং এ ক্যারিয়ার গরতে চাই?
1 Answers
মডেল হতে হলে ব্যক্তির সৌন্দর্য থাকার পাশাপাশি তাঁকে হতে হবে বুদ্ধিদীপ্ত। প্রথমত আপনি যোগাযোগ করতে পারেন যারা মডেল ফটোগ্রাফিতে ভালো কাজ করছেন তাঁদের সঙ্গে। তাঁদের মাধ্যমে আপনি আপনার ছবি তুলে জমা দিতে পারেন বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোতে। আপনি চাইলে কোনো বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর অভিনয়ের কথা বলতে গেলে- অভিনয়ের সুপ্তকলা কমবেশি সবার মধ্যেই বিদ্যমান। এ ক্ষেত্রে আপনি অভিনয় বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারেন। দেশে বিদেশে এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি বাহ্যিক কিছু জ্ঞান সংগ্রহ করে থিয়েটারগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা চালিয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দুটি পড়ুন। ধন্যবাদ।
১) মডেল হতে চান? http://archive.prothom-alo.com/detail/date/2010-02-24/news/44561
২) ভবিষ্যতে একজন সফল অভিনেতা হতে চাই, কী করবো? http://answers.priyo.com/question/11124-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy