3 Answers
internet use কমিয়ে দেন । দেখবে ঘুম আসবে । খুব বেশি ইচ্ছে করলে আড্ডা দিয়ে সময় কাটাবে । ধন্যবাদ প্রশ্ল করার জন্য

মানবজীবনে ঘুমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নিয়মিত খাবার যেমন মানুষের জীবনের জন্য প্রয়োজন তেমনি ঘুম প্রয়োজন। একাধারে এক সপ্তাহ খাবার না খেলে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু ঘুম ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। রাতে ঘুম না আসার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো:
- উচ্চমাত্রার ওষুধ সেবন।
- সুষম খাবার এর পরিবর্তে ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ।
- রাতের অধিকাংশ সময় ইলেকট্রনিক্স ডিভাইস (মোবাইল/ল্যাপটপ ইত্যাদি) ব্যবহার করা।
- দীর্ঘ সময় মোবাইলে কথা বলা।
- রিদমের পরিবর্তন অর্থাৎ প্রতিদিন আপনি যে সময়ে ঘুমাতে যান তার ব্যত্যয় ঘটলে।
- উচ্চমাত্রার নেটওয়ার্ক রেডিয়েশন হয় এমন স্থানে অবস্থান করা।
- অস্বাস্থ্যকর ও অনিয়মতান্ত্রিক জীবনযাপন।
- ধূমপান বা মাদকদ্রব্য সেবন।
- উচ্চ রক্তচাপ।
- মানসিক ভাবে বিপর্যস্ত।
- আলো ও কোলাহলপূর্ণ স্থানে ঘুমাতে যাওয়া।
উপরোক্ত কারণগুলোর জন্য রাতে ঘুমের ব্যত্যয় ঘটে। আমাদের উচিত এ সকল বিষয়ের দিকে লক্ষ রাখা। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া। আরেকটি বিষয় লক্ষণীয় আমরা ছোটবেলা একটা কবিতা পড়তাম:
Early to bed and early to rise. makes a man healthy wealthy and wise.
এই কবিতা আজও আমাদের জন্য কার্যকরী। রাতের প্রথমাংশে ঘুমানো এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং ভোরে জেগে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমরা চেষ্টা করব বিভিন্ন ওষুধের দ্বারস্থ না হয়ে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী নিয়মিত একই সময়ে রাতে ঘুমানো এবং সকালে জেগে ওঠা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy