3 Answers
মক্কা বিজয়ের দিন রাসুল সাঃ হযরত আলি রাঃ এর বোন ঊম্মে হানির গৃহে খুব সংক্ষিপ্ত আকারে ৮ রাকাত নামাজ আদায় করেছেন ! প্রতি দুই রাকাত নামাজ অন্তর সালাম ফিরাতে হয় ! (মুত্তাফাক্ব আলাইহ মিশকাত হা /১৩০৯ অনুচ্ছেদ ৩৮ তাওহিদ প্রকাশনি ) ঊল্লেখ্য যে দুপুরের পুর্বে যে সালাত আদায় করতে হয় সেই সালাত কে ছালাতুল আঊয়াবিন বলে ! ( মুসলিম মিশকাত হা /১৩১২ মিরআত ৪/৩৫১ তাওহিদ প্রকাশনি )
চাশতের নামাজ বা আওয়াবিন নামাজ কত রাকায়াত- এ বিষয়ে হাদিসে দুই, ছয়, আট এবং বারো রাকায়াতের সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাই চাশতের নামাজ কমপক্ষে দুই রাকায়াত পড়া আবশ্যক। দুই রাকায়াতের বেশি বারো রাকায়াত পর্যন্ত যত ইচ্ছা পড়তে আপত্তি নেই। মেশকাত শরিফে উল্লেখ করা হয়েছে, হজরত আয়েশা সিদ্দিকা (রাযি.) আট রাকায়াত পড়তেন। তিনি বলতেন, 'যদি আমার মা-বাবাও কবর থেকে ওঠে চলে আসেন, তবু আমি এ নামাজ ছাড়ব না।' সহিহ বোখারি ও মুসলিম শরিফে আছে, হজরত উম্মে হানি (রাযি.) বলেছেন, 'রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের দিন আমার ঘরে এসে চাশতের আট রাকায়াত নামাজ আদায় করেছেন।'
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy