2 Answers
মূলত নয় রাকাত পড়লেই চলবে। ৪ রাকাত ফরয, ২ রাকাত সুন্নত ও ৩ রাকাত বেতের। আর যদি সম্পূর্ণ (১৭) রাকাত পড়তে পারেন ভালো।
এশার নামায মোট ১5 রাকাত কিন্তু বেশির ভাগেই ৯ রাকাত পড়ে। আপনি ৯ রাকাত নামায পড়তে পারবেন যেমন ৪( ফরজ) + ২ (সুন্নত) + ৩ (বেতর)=৯ রাকাত। অথবা ৪ (সুন্নত) + ৪( ফরজ) + ২ (সুন্নত) +২ (নফল) + ৩ (বেতর)=১৫ রাকাত পড়তে পারেন। কিন্তু ৪( ফরজ) + ২ (সুন্নত) + ৩ (বেতর)=৯ রাকাত।এই ৯ রাকাত পড়তেই হবে।
বেতরের নামায তবে এটার সাথে এশার নামাযের কোন সম্পৃক্ততা নেই। এটা ঘুম থেকে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাযের পর পড়া উত্তম। তবে যারা ঠিকমত ঘুম থেকে জাগতে পারেন না, তাদের জন্য উচিত হবে এশার নামাযের পরপরই পড়ে নেওয়া। হাদিস মতে, বিতরের নামাজ ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, ৭ রাকাত পড়া যায়।
তবে ৫ ওয়াক্ত নামাযের মোট ২০ রাকাতকেই ফরজ নামায বলা হয়েছে যা ৩ রাকাত বেতর সহ। বেতর নামাযকে ফরজ নামাযের সমতল্য করা হয়েছে তাই আপনি সর্বোনিম্ন ৯ রাকাত এশার নামায পড়বেন।
তবে নফল নামায নিজের ইচ্ছা উপর নির্ভর। নফল নামায পড়লে সওয়াব পাবেন না পড়লে নাই। তাই বেশির ভাগ মানুষ ৯ রাকাত বা ১৫ রাকাত নামায পড়ে।
এশার নামায ১৫ রাকাত। যথাঃ
- ১. চার - রাকাত সুন্নত।
- ২. চার - রাকাত ফরজ।
- ৩. দুই - রাকাত সুন্নত।
- ৪. দুই - রাকাত নফল।
- ৫. তিন - রাকাত বেতর।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy