আমি এখনা মেয়েকে ভালবাসি সেও আমায় ভালবাসে কিন্তু হটাৎ করে সে আমায় এরিয়ে চলতে চেষ্টা করতেছে বিস্তারিত পরে উত্তর দিবেন সবার মতামত আশা করছি?

মেয়েটির সাথে আমার সম্পর্ক প্রায় ৪বছর। মেয়েটি যখন ক্লাস এইটে পরত তখন আমি এস এস সি পাশ করছি সেই সময় থেকেই আমাদের সম্পর্ক। আগেই বলে রাখি সে ধর্মের প্রতি খুব বিশ্বাসী। প্রথমত আমাদের মাঝে প্রতিদিন ফোনে কথা হত প্রায় এক দেড় বছর পর্যন্ত আমাদের কথা হয়। কিন্তু হঠাৎ করেই মেয়েটা ধর্মের প্রতি খুব বেশী আসক্ত হয়ে পরে যার কারনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিতে চায়। আমাকে বুঝায় ইসলাম এই সবকিছুকে হারাম করেছে তাই সে প্রতিজ্ঞা করেছে আর কোন ছেলের সাথে সে কথা বলবে না। মাঝে মধ্যে আমাদের এসএমএস এ কথা হয়। আমাকে এসএমএস করতেও বারন করে। তবুও মাঝে মধ্যে এসএমএসএ কথা হয়। কিছুদিন আগে আমি তাকে একটা এসএমএস এ বলেছিলাম যে আমি সুইসাইড করছি। সে আমাকে অনেক রিকুয়েস্ট করছিল যাতে আমি সুইসাইড না করি তার জন্য সে আমাকে আমার ভালবাসার কসম দিয়ে বলছে আমি যেন সুইসাইড না করি আরও বলছে যে আমার কিছু হলে সেও মরে যাবে। এখন আমি কি বুঝব মেয়েটি কি সত্যি আমায় ভালবাসে?
3957 views

3 Answers

"আপনার কিছু হলে সেও মরে যাবে" এই কথাটার অর্থ হলো, সে আপনাকে খুব ভালোবাসে। হয়তো, পারিবারিক চাপ আর ধর্মের প্রতি বিশ্বাসের কারনে আপনাকে এড়িয়ে চলছে। এটা কোন ব্যাপার না। এখন আপনার উচিত হবে তাকে কোনরকম চাপ না দিয়ে তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেওয়া। তাকে পর্দায় থাকতে দিন। আর আপনি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকেন তো তার বাবা-মার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। প্রতিষ্ঠিত ছেলের হাতে যেকোন বাবা মায়ই তার মেয়েকে তুলে দিতে রাজি হবে। ধন্যবাদ।

3957 views Answered

আশা রাখেন মেয়েটি আপনাকে খুব বেশি ভালোবাসে,শুধু আগাতে পারে না,তার ভিতর আল্লাহর ভয় কাজ করে বলে! তবে তাকে যদি আপনি বউ বানাতে পারেন,আপনার জীবন ধন্য হবে! তার সাথে কথা দিন,তাকেও বলতে দিন,দুজন দুজনকে ভালোবাসবে! বিয়ে করবে! এ ফাকে দিয়ে আপনি প্রতিষ্ঠিত হন,পরে বিয়ে করে,আমাদেরকে দাওয়াত করেন!

3957 views Answered

কোন চিন্তা করবেন না ভাই। মেয়েটি আপনাকে মন থেকেই ভালোবাসে। ইসলামে প্রেম করা জায়েয নাই তাই হয়তো মেয়েটা আপনার সাথে সামনা সামনি কথা বলতে চাচ্ছেনা। কিন্তু মেয়েটি মনে মনে আপনাকে ঠিকি ভালোবেসে ফেলেছে। আর বেশিদিন দেরি না করে তারাতারি বিয়ে করে ফেলেন।

3957 views Answered

Related Questions

Next steps