1 Answers
#9  ,লাল, নীল, হলুদ বা নেল পেইণ্ট। সাজিয়ে গুছিয়ে রাখলে কত সুন্দরই না লাগে দেখতে হাতের নখগুলো। কিন্তু এই রং তুলে দিলেই বেরিয়ে পড়ে নখের আসল রূপ। ঘোলাটে একটা রং সুন্দর হাতটাকে নষ্ট করে দেয়। তাহলে উপায় কি সারাক্ষণ হাতে নেলপলিশ লাগিয়ে রাখা? একদমই তা নয়। জেনে নেওয়া যাক সুন্দর ধবধবে সাদা নখ পাওয়ার কিছু সহজ টিপস-
 , ,
ঘরে বসে ধবধবে সাদা নখ পাওয়ার ৬টি উপায়:-
১. টুথপেস্ট:- দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথ ব্রাশে টুথপেস্ট নিয়ে সেটা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশকিছু দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।
২. লেবুর-বেসনের পেস্ট:- একটা কাচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের ওপর লাগিয়ে রাখতে হবে।
৩. ডেনটিউর ক্লিনার:- দাঁতের পাটি পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে এক ধরণের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেট গরম পানিতে মিশিয়ে সেই পানিতে মিনিট পাঁচেক ডুবিয়ে রাখতে হবে নখ।
৪. বেস কোট:- নখের সাদা ভাব ধরে রাখতে সবসময় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।
৫. মইশ্চারাইজার:- শীত হোক বা গ্রীষ্ম। হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধবধবে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে মইশ্চারাইজার।
৬. নেল হোয়াইটনিং পেনসিল:- নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেল হোয়াইটনিং পেনসিল। প্রয়োজনে পুরো ম্যানিকিউরের কিট কিনে বাড়িতেই করা যেতে পারে ম্যানিকিউর। এতে নখ শুধু সাদাই হবে না, ভালোও থাকবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy