2 Answers
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন— * যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন। *RAM সমস্যার কারণে এটি হতে পারে। * ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন। * উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে। * পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে। * বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে। * সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
অনেক সময়ই এই সমস্যা দেখা যায়। কাজের সময় যখন তখন পিসি রিস্টার্ট হচ্ছে অথবা উইন্ডোজ লোড হয়েই আবার রিস্টার্ট করছে। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। আসুন দেখে নিই কারণগুলো-
* সাধারণত ভাইরাস আক্রমণের কারণে এমনটি হয়। তাই এন্টিভাইরাস ইন্সটল করে পিসি স্ক্যান করুন। তাতেও কাজ না হলে উইন্ডোজ ইন্সটল ছাড়া গতি নেই।
* ইন্টারনেট অপরিচিত মেইল, এটাচমেন্ট, মেসেজ ওপেন করা থেকে বিরত থাকুন। কারণ এভাবেই ভাইরাস বেশি ছড়ায়।
* র্যামের সমস্যা বা ভিন্ন ভিন্ন বাসস্পিডের র্যাম থাকলে এমনটি হতে পারে। একই বাস স্পিডের র্যাম সবসময় ব্যবহার করবেন।
* মাঝে মাঝে কোনো সফটওয়্যার ইন্সটলেশনের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কাজেই মনে করুন এই সমস্যা করার আগে কোন কাজটি করেছিলেন। মনে থাকলে সেটি রিমুভ করে ফেলুন।
* পিসিতে নতুন সংযুক্ত কোনো হার্ডওয়্যার কনফ্লিক্টের কারণেও এটি হতে পারে। এমতাবস্থায় হার্ডওয়্যারটি খুলে ড্রাইভার আনইন্সটল করুন।
* সিপিইউর যন্ত্রাংশে ধুলাবালি জমেও এমনি হতে পারে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার রাখুন ও যতটা সম্ভব শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন।
* বায়োসে সিপিইউ ফ্যানের প্রোফাইলে সমস্যার কারনেও এটা হতে পারে।হয়তো আপনার ফ্যান প্রোফাইল সাইলেন্ট করে রাখা, একারনে দরকারি হেভীওয়েট কাজের সময় সিপিইউ পর্যাপ্ত তাপ নির্গমন করতে না পেরে পিসি রিস্টার্ট নেয়। এক্ষেত্রে বায়োসে গিয়ে ফ্যান প্রোফাইল ইন্টিলিজেন্ট বা টার্বো করে দিন।
* আর ভোল্টেজ উঠানামার কারণেও এমনটা হতে পারে। এজন্য ইউপিএস ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy