3 Answers

এটা অনেক ক্ষেত্রে হয়। বিশেষত রেমের উপর নির্ভর করে।

3164 views Answered

Windos অনেক দিন হলে, ভাইরাস আক্রমন করলে, সি ড্রাইভ কম ফাকা থাকলে সব শেষ রেমের কারনে হতে পারে। সমাধান : উইনডোস সেটাপ দেন এভাষ্ট ভাইরাস দিতে পারেন এবং সি ড্রাইভ ফাকা রাখেন।

3164 views Answered

একেবারে নতুন অবস্থায় কম্পিউটারে যে রকম গতি থাকে কয়েক বছর পর পুনরায় অপারেটিং সেটআপ (যেমন উইন্ডোজ বা লিনাক্স ) দেওয়ার পরও সেই প্রথমের মত আর গতি হয় না ।

কারণ, দিন যত যায় প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম এর কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। খুব ধীরে ধীরে এই প্রক্রিয়া চলে বলে আমরা সহজে বুঝতে পারিনা। তাছাড়াও

  • পাওয়ার সাপ্লাই ঠিকমত পাওয়ার সরবরাহ না করলে পিসি স্লো হয়ে যায়।
  • মাদারবোর্ড, সিপিইউ এর ফ্যান এ ধূলা ঢুকেও পিসির গতি কমে যায়।
  • হার্ডডিস্কে ব্যাডসেক্টর থাকলেও পিসির গতি কমে যায়।
  • উত্তপ্ত হয়ে গেলে যে পিসির গতি কমে তা তো সকল ব্যবহার কারীরই পরীক্ষিত। 
  • ভাইরাস, ম্যালওয়ার, ট্রোজান দ্বারা আক্রান্ত হলে তো বেশিরভাগ সময় কম্পিউটার আছাড় মেরে ভেঙ্গে ফেলতে ইচ্ছা হয়। 
  • অনেক বেশী সফটয়্যার ইন্সটল করা থাকলে ।
  • সিপিইউ এর ফ্যান ঠিকমত না ঘুরলে বা ফ্যানের এক বা একাধিক স্ট্যান্ড ভেঙ্গে গেলে।
  • সিস্টেম রেজিস্ট্রিতে অবাঞ্ছিত রেজিস্ট্রি হলে। 
  • সি ড্রাইভে জায়গা কম থাকলে।
  • উইন্ডোজ আপডেট চালু থাকলে।
  • হার্ডডিস্ক ফ্রাগমান্টেড হলে।
3164 views Answered

Related Questions

Next steps