1 Answers
ডাঃ জাকির নায়েকঃ ইসলামে ধূমপান অনুমোদিত কি-না এ ব্যাপারে বিশেষজ্ঞগণ বিভিন্ন ফতোয়া দিয়েছেন। পূর্ববর্তী আলেমরা সে সময়ের জ্ঞানের আলোকে বলেছিলেন, এটা মাকরুহ। এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিশেষজ্ঞদের মতামতটাও পরিবর্তিত হয়েছে। কেননা সূরা বাকারার ১৯৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে যে, “তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করোনা” বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ মারা যায় ধূম্পানের কারণে। যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায়, তাদের মধ্যে ৯০% হল ধূমপান করার কারনে। যারা ব্রংকাইটিসে মারা যায় তার ৭০%, হৃদরোগের কারনে যারা মারা যায় তার ২০%-এর কারন হল ধূমপান। এ ধূমপান ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করে। সিগারেটের মধ্যে থাকে ক্ষতিকর নিকোটিন এবং টরে। | সিগারেট শুধু ধূমপায়ীদের ক্ষতি করেনা বরং তার আশেপাশের লোকজনদের ও ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুস এ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটিভ স্মোকিং তো ক্ষতিকর বটেই প্যাসিভ স্মোকিং আরও বেশি ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং-এ ধূমপায়ীর ধোঁয়াটা আরেকজন এর ফুসফুসে প্রবেশ করে। ধূমপান করলে ধূমপায়ীর ঠোঁট, দাতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যাবে। গলায় ঘা হবে, পেপটিক আলসার হবে, কোষ্ঠকাঠিন্য হবে, যৌনশক্তি কমে যাবে, ক্ষুধা কমে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এমনকি স্মৃতি-শক্তি ও কমে যাবে। এসব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে আলেমরা ৪০০-এর অধিক ফতোয়া দিয়েছেন যে, ধূমপান হারাম। তাই এটা কারও ভালো লাগুক বা না লাগুক, ইসলামে এটার অনুমতি নেই। আর পান খাওয়ার ব্যাপারে কথা হল, পানে তামাক থাকলে তা হারাম এবং তামাক না থাকলে খাওয়ার অনুমতি আছে। অর্থঃ াৎ ইসলামে যেকোনভাবে তামাক নেয়াটাই নিষিদ্ধ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy