1 Answers
বহু বছর ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করে আসছেন। এবার দীর্ঘ সময় ধরে কাজ করার সঙ্গে ধূমপানের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন, ধূমপান বৃদ্ধির কারণ হল দীর্ঘক্ষণ কাজ করা। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায়, ধূমপায়ীরা সাধারণত মানসিক চাপ কমানোর উপায় হিসেবে ধূমপান উপভোগ করেন। আর দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে বাড়তি যে মানসিক চাপ তৈরি হয় তা তাদের ধূমপানের চাহিদাও বাড়িয়ে দেয়। বিষয়টি ব্যাখ্যা করে গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, যখন ধূমপায়ীরা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তখন তাদের ধূমপান ত্যাগের সম্ভাবনা খুবই কমে যায়। যেহেতু তাদের কাজের সময় বেড়ে যায়, তাই তারা ধূমপান ত্যাগে অনাগ্রহী হয়ে ওঠেন। প্রায় ১৯ বছরের গবেষণায় প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের ধূমপানজনিত আচরণ পর্যালোচনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিদের তুলনায় যারা সপ্তাহে ৪০-৬০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের ধূমপান ত্যাগের হার অর্ধেকেরও কম। এ প্রসঙ্গে গবেষকদের পক্ষ থেকে জানান হয়েছে, এইভাবে ধূমপানের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা কমে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়ে বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা দেখা যায়। তথ্যসূত্র- কলকাতা ২৪
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy