1 Answers
প্রতিটি ধূমপায়ীই জানেন তাদের এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকে আবার নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে, তিনি আনুষ্ঠানিক ধূমপায়ী নন, মানে সবসময় করেন না। বিভিন্ন অনুষ্ঠানে করে থাকেন। তাদের জন্য একটি মারাত্মক সংবাদ হলো একটি প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে মাত্র ৬০টি সিগারেটই যথেষ্ট একজন ব্যক্তির ফুসফুসকে পুরোপুরি ধ্বংস করে দিতে।
হংকং এর চাইং ইয়াং মেমোরিয়াল হাসপাতালের একটি বিদ্যালয়ের শিক্ষক হলেন ইয়ান চাই। তিনি এই ভয়ানক ভিডিওটি তৈরি করেন। সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীদের ধূমপান বিরোধী একটি সচেতনতার জন্য তিনি এই ভিডিওটি তৈরি করেন। এই ভিডিওটি তৈরি করার পর তিনি বুঝতে পারেন তিনি একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করেছেন যা সারাবিশ্বের মানুষের দেখা উচিত।
ফলে তিনি ভিডিওটি ইউটিউবে আপলোড করেন। তিনি একটি এয়ারপাম্পের মাধ্যমে একটি ফুসফুসের ভেতরে সিগারেটের ধোঁয়া প্রবেশের সুযোগ করে দেন যেভাবে মানুষ সিগারেট খেয়ে থাকে। এই ফুসফুসটি এই পরীক্ষাটি করার আগে একদম ভালো ছিল। উল্লেখ্য যে, ইয়ান চাই এই পরীক্ষাটি করার জন্য দুটি ফুসফুস ব্যবহার করেন। একটি ফুসফুসে তিনি বিশুদ্ধ বায়ু প্রবেশ করান এবং অপরটিতে প্রবেশ করান ৬০টি সিগারেটের ধোঁয়া।
ভিডিওতে আরো দেখুনঃ
এই পরীক্ষাটি করার পর ইয়ান চাই তার শিক্ষার্থীদের সেই ফুসফুসের ব্যবচ্ছেদ করে দেখেন। তারা অবাক হয়ে দেখতে পান যে ফুসফুসটির একটি নির্দিষ্ট অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরীক্ষা থেকে বোঝা যায় একজন ধূমপায়ী এক বছরে যে পরিমাণ ধূমপান করেন তাতে তার ফুসফুসের প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
