1 Answers
যেহেতু আজকাল অনেক নারীরাই ধূমপান করে থাকেন তাই তাঁদের অবশ্যই জানা উচিত যে ধূমপান করার ফলে দেহে কি কি ক্ষতি হতে পারে। অনেকেই জানেন যে ধূমপান করার ফলে ক্যানসার, হার্টের অসুখ, স্ট্রোক এই ধরনের অসুখ দেখা দেয়। কিন্তু গবেষণায় উঠে এসেছে আরও অনেকগুলো অসুখের কথা যা নারীদেহের জন্য ক্ষতিকর।
১। হাড়ের ঘনত্ব কমে যাওয়া
২। গাঁটে ব্যথা, বাতের ব্যথার সমস্যা
৩। চোখে অকালেই ছানি পড়ার সম্ভবনা থাকে
৪। দাঁতের মাড়ির সমস্যা দেখা দেয়
৫। পাকস্থলীতে আলসার সমস্যা দেখা দেয় যার কারণে মৃত্যুও হয়
৬। হতাশা কমানোর জন্য নারীরা ধূমপান করে থাকেন কিন্তু ধূমপান করার ফলে নারীদের হতাশা আরও বৃদ্ধি পায়।
৭। কিছু গবেষণায় এসেছে যে ধূমপান এর ফলে নারীদের পিরিয়ডের সমস্যা দেখা দেয়। প্রতিমাসে পিরিয়ড ঠিকভাবে হয় না আর হলেও তা খুব কষ্টদায়ক হয়ে তাহকে ব্যথার কারণে।
৮। প্রচুর ধূমপান করার কারণে নারীদের নির্দিষ্ট বয়সে মেনোপজ হওয়ার আগেই তাঁদের পিরিয়ড হওয়া বন্ধ হয়ে যায়। এবং এমনটা হয়ে থাকলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে নারীদের।
৯। যে সকল নারীরা ধূমপান করে থাকেন তাঁদের বাচ্চা হতেও খুব সমস্যা হয়ে থাকে। আর বাচ্চা কনসিভ করে থাকলেও, বাচ্চা জন্ম নেয়ার আগেই অ্যাবশন হয়ে যায়।
১০। যে সকল নারীরা ধূমপান করে থাকেন তাঁদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
তথ্যঃ women.smokefree.gov, Why do women Smoke & 10 Harmful Effects of Smoking on Women’s Health হতে অনুপ্রানিত
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy